Sanforizing Machine (স্যানফোরাইজিং মেশিন)
Sanforizing Machine হলো একটি fabric finishing machine, যা কাপড়কে pre-shrink (আগেই নিয়ন্ত্রিতভাবে সংকুচিত) করে। ফলে পরে ধোয়ার সময় কাপড়ের সংকোচন (shrinkage) অনেক কমে যায়।
↗️মূল উদ্দেশ্য:
কাপড়ের shrinkage কমানো
কাপড়ের dimensional stability বৃদ্ধি করা
কাপড়কে মসৃণ ও উন্নত ফিনিশ দেওয়া
↗️প্রধান অংশসমূহ:
1.Feed Roller
2.Rubber Blanket (Rubber Belt)
3.Heated Cylinder
4.Pressure Roller
5.Cooling Section
6.Winding Unit
↗️কার্যপ্রণালী:
কাপড় মেশিনে প্রবেশ করে।
রাবার ব্ল্যাঙ্কেট চাপের কারণে সাময়িকভাবে সংকুচিত হয়।
কাপড় রাবার ব্ল্যাঙ্কেটের সাথে চলতে চলতে নিয়ন্ত্রিতভাবে সংকুচিত হয়।
Heated Cylinder কাপড়কে শুকিয়ে সেই সংকোচন স্থায়ী করে।
শেষে কাপড় রোল আকারে সংগ্রহ করা হয়।
↗️সুবিধা:
Shrinkage সাধারণত ১% থেকে ৩% এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
কাপড়ের আকার স্থিতিশীল থাকে।
Garments তৈরির পর ধোয়ার ফলে সাইজ পরিবর্তনের সম্ভাবনা কমে।
কাপড়ের মান ও বাজারমূল্য বৃদ্ধি পায়।
↗️ব্যবহার:
1.Cotton Fabric
2.Cotton Blend Fabric
3.Denim Fabric
4.Woven Fabric
Diparment :Fabric Manufacturing

