মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ পথ নিজেদের নিয়ন্ত্রণে রেখে কঠিন একটা গেম খেলছে ইরান। এমনিতেই কি আর আমেরিকা চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে? এর মধ্যে আবার ট্রাম্পের বিতর্কিত কান্ডগুলো হাসির খোরাকে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন এইরকম একটা অবস্থা "কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ"!
তবে হাস্যকর বিষয়টা হচ্ছে, আমেরিকা বারবার দাবি করছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে। যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে কেন সেখান দিয়ে তাদের মিত্রদের জাহাজগুলো চলাচল করতে দিচ্ছে না? আমেরিকা মনে করেছে তাদের এসব ফাঁকা বুলিতে ইরান কিংবা তাদের মিত্ররা ভয় পেয়ে যাবে আর আমেরিকা মিত্র অথবা নিরপেক্ষ দেশগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করার চেষ্টা করবে। বাস্তবে হচ্ছে তার বিপরীত কিছু, বিশ্ব মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট কে এখন সবাই জোকার হিসেবেই চেনে 😀।
অপরদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী "বাব আল মানদেব" এখানে একটি জাহাজে হুথিদের হামলায় ছয় জন মারা গিয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে ইয়েমেন সরকার। যেমন ভাবে ইয়েমেন এবং ইরান মাঠে নেমেছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নয় বরং যৌথভাবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়ে সবাইকে সারেন্ডার করতে বাধ্য করবে।


