বিদ্যুৎ জ্বালানি সংকট!




মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ (টুকু) স্যার! দয়া করে বিদ্যুৎ গ্যাস নিয়ে কোন প্রকার বেফাস মন্তব্য করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। বর্তমান শ্রমিকরা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে, আপনি সিরাজগঞ্জের কৃতি সন্তান সিরাজগঞ্জ জেলা পাবনা রুপপুরের অদূরে হওয়ার কারণে সেখানে লোডশেডিং বোঝা মুশকিল তবে সিলেট বিভাগ সহ এমন অনেক জায়গা রয়েছে যেখানে করুন অবস্থা বিশেষ করে গাজীপুর এবং হবিগঞ্জের কল কারখানা গুলোর অবস্থা গুলো একবার পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন দেশ কতটা সংকটের মধ্যে রয়েছে। 


এই মুহূর্তে যদি শ্রমিকদের জন্য বা কল কারখানার জন্য কিছু করা সম্ভব না হয় সে ক্ষেত্রে দেশের অর্থনীতি খুব শীঘ্রই অচল হতে চলেছে। স্যার মনে রাখবেন দেশের অর্থনীতি প্রায় অনেকটাই পোশাক শিল্পের উপর নির্ভরশীল। গত দুইদিন ধরে গ্যাসের সংকট চরম লেভেলে, হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের খুব কাছে হওয়ার পরেও এই অবস্থা যদি হয় তাহলে ঢাকার অবস্থা কি তা কিছুটা আন্দাজ করা যায়।

1534.017 SRY
Bangladesh
Write your comment...

Comments