আমার বাসার বিগত ৩ মাসের বিদ্যুৎ বিল।
এপ্রিল: ৪,৪৮৬ টাকা — ব্যবহার: ৪৭৮ ইউনিট
মে: ৩,১৯১ টাকা — ব্যবহার: ৩৮১ ইউনিট
জুন: ৯,৮৭৯ টাকা — ব্যবহার: ৭৫৮ ইউনিট
অর্থাৎ জুন মাসে টাকা ডাবল আসছে অন্য দুই মাস থেকে। সবচেয়ে ভয়ানক ব্যাপার ইউনিটের স্ক্যামটা।
আমার এইটা আবাসিক। এখানে চাইলেও আমি বেশি কারেন্ট ব্যবহার করার সুযোগ নাই। আমি এপ্রিল, মে মাসে যেরকম জিনিস ইউজ করছি, বাসায় এখনো সেই রকমই করি। তাহলে আমার ব্যবহার করা ইউনিট কোন হিসাবে ডাবল হয়ে গেল?
শুধু আমি না, এই বিল্ডিংয়ে ১৮টা ফ্ল্যাটের সবারই ইউনিট এই রকম বেড়ে গেছে। এখানে কোন একটা স্ক্যাম আছে। ইউনিট হুট করে এত বেড়ে যাওয়ার কারণটা বুঝতে পারছি না।
আমি বিদ্যুৎ অফিসে গেছিলাম। তারাও কিছু বলতে পারছে না। বলছে, "আপনার মিটারে যা আছে, তাই। আমরা কিছু করতে পারব না।" তাদের কথাবার্তায় বুঝলাম আগামী সেপ্টেম্বর পর্যন্ত এমনই থাকবে।
এখন আমার জাস্ট একটা প্রশ্ন, সেটা হলো— ইউনিট এমন বেশি আসার কারণ কী? আমি বিগত দুই মাসের তুলনায় কারেন্ট এক ফোঁটাও বেশি ব্যবহার করি নাই।
কারেন্ট বিলের থেকে আমার বেশি প্রশ্ন ইউনিট এমন বেশি নিয়ে।


