দেখুন আমরাও চাই দেশ সামরিকভাবে শক্তিশালী হোক। একই সাথে আমরা এটাও চাই আমরা সামরিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি করি! কিন্তু আমরা এমন দেশের এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, যেখানে কোন কিছু লিখলে সেটা যদি আপনার বিপক্ষে যায় তাহলে আপনাদের বিভিন্ন মাধ্যম আছে আমাদেরকে থামিয়ে দেওয়ার।
প্রথম অপশন আপনারা বিপক্ষে গেলে হয়তো শিবির, হয়তো ছাত্রদল, অথবা নিষিদ্ধ লীগ অথবা এ��সিপি ট্যাগ দেওয়া শুরু করেন। যখন এটাতে কাজ না হয়, তখন আপনারা ব্যবহার করেন প্ল্যান 'বি'!
কেউ হাওয়া ভবন,
অথবা আয়না ঘর।
কারো আছে দল আবার কারো আছে লীগ।
কেউ আবার জান্নাতের টিকেট বিক্রেতা।
সবাই বা স্বাধীনতার জন্য ২৪ শে মানুষের আইওয়াশ করেছে কিন্তু আজও কেউ সেই বাক স্বাধীনতা ফিরে পায়নি।। মাঝেমধ্যে চিন্তা করি আবারো কী ১৭ বছর এর জন্য জিম্মী হলো সবাই?


