মেডিকেলের এক আপুর দেখা।

মেডিকেল এ যখন পড়ি আমি আর বান্ধবী জুঁই গাইনী অবস ওয়ার্ডে এক বাবুকে নি��়ে খুব গবেষণা করছিলাম।বাচ্চার মা আমাদের বললো আপা আপনারা একটা নাম রেখে দেন।




ওরে আমরা খুশি।বাবুর মা আবদার করলো যেহেতু মেয়ে বাবু ,তার বাপের নাম মেহেদী তাই ওরকম মিলিয়ে রাখতে।

আমাদের তো আর হোস্টেলে এসে ঘুম নাই।পড়া বাদ দিয়ে সব উপন্যাস হুমায়ূন, রবীন্দ্রনাথ, বংকিমের নায়িকা খুজতে লাগলাম কার নাম " ম " দিয়ে।

সারারাত চিন্তা ভাবনা করে আমরা নাম রাখলাম

" মৃন্ময়ী"

পরদিন গিয়ে বললাম।এই নাম শুনে বাচ্চার দাদী হেসে কুটিকুটি। আঁচল মুখে দিয়ে হাসি আটকে বলে " ও ময়না, এতো কঠিন নাম আমরা ডাকপো কি করে,সহজ একটা রাখি দাও"

একদম মুখের উপর আমাদের গবেষণা রিজেক্ট করে দিলো।

পরে আমরা সেই মেহেদীর মেয়ের সহজ নাম মিতু ঠিক করলাম।তারা সাদরে এটা গ্রহন করেছিলো 😁

1727.615 SRY
Bangladesh
Write your comment...

Comments