একটি পরিবারে ছোট বাচ্চা পারে আনন্দে ভরে দিতে।। উপরে দেখতেই পাচ্ছেন আমার ভাতিজা ও ভাইগ্না গুলো কত সুন্দর ভাবে একত্রে বসে আনন্দ করতেছে ।। একটা সময় আমরা পরিবারে পাঁচজন সদস্য ছিলাম মা-বাবা আর আমরা তিন ভাই বোন।। ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে আজ বোন ও ভাই বিবাহিত তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম ছোট বেলার অনেক স্মৃতি আজও মনের মাঝে উঁকি দেয়।।
আজ আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে একটা সময় তারাও আমাদের মত হয়ে যাবে। আজ দুটা ভাগনা ও ভাতিজি এক জায়গায় কত আনন্দ কত উল্লাস।। বাড়ি যেন তারাই মাথায় নিয়ে আছে এই অনুভূতিগুলো সত্যিই অসাধারণ। দেখতে দেখতে ভাতিজি ও ভাগনাগুলো কত বড় হয়ে গেল।। বড় ভাগিনার বয়স সাত বছর চলমান ছোট ভাগ্নের বয়স এক বছর আর ভাতিজির চার মাস পূর্ণ হলো।। ভাতিজির চার মাস হলেও মনে হয় না তা চার মাস,, মনে হয় এক বছর হয়ে গেছে এখনই কথা বলতে চায় কেউ কথা বললে সেও বলার চেষ্টা করে।।
আজ এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে তারা যখন বড় হবে তখন দেখবে ছোট থাকতে তাদের কেমন দেখা যেত।। আমার ছোটবেলার খুব বেশি ছবি নেই কয়েকটা ছবি আছে, দেখলে আমার অনেকটা হাসি পায় কারণ ছবিগুলো অন্যরকম ওই সময়ে সেরকম ক্যামেরাও ছিল না।। বাটন ফোন ছিল আর সেই ফোন দিয়ে ছবি উঠানো হতো।।
তিনজনকে কত সুন্দর লাগছে এক জায়গায় বসে, এই মুহূর্তগুলো সত্যি অনেক বেশি আনন্দের।। আজ যখন বাইরে যাই বাসায় আসার আগেই তাদের কথা মনে হয় যে বাসায় বাচ্চারা আছে তাদের জন্য কিছু নিতে হবে। আগামীকাল ভাইগ্নারা চলে যাবে তারা ঈদের আগে এসেছে এখনো যায়নি যদিও বোন জামাই চলে গেছে।।
বোন বাসায় থাকলে অনেক বেশি আনন্দ হয় কারণ তার সাথে আব্বু আম্মু সবাই একসাথে গল্প করে।। সেই সাথে ভাগিনারা আছে তাদের সাথে দুষ্টামি আনন্দ করি তখন অনেক ভালো লাগে।। যখন বাইরে থেকে আসি ছোট ভাগনা দেখলেই দৌড়ে আছে কলে ফ উঠার জন্য ।। আর সেই মুহূর্তে অন্যরকম আনন্দ কাজ করে আর হ্যাঁ ছোট বাচ্চাদের যারা বেশি আদর করবে তাদের কাছে বেশি যাবে।।
যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা এই আনন্দগুলো উপভোগ করতে পারে।। বাসায় ছোট বাচ্চা থাকা কতটা আনন্দের সেটা এখন খুব ভালোভাবে বুঝতে পারি।। আমার ভাতিজি এখনই দেখলে আসার জন্য হাত বাড়াতে চাই।। আরো কিছুদিন গেলে তখন আরো বুঝবে তখন আরো আসার জন্য লাফালাফি করি।।

