Serey is utilizing Blockchain technology

সঠিক পরামর্শ না দিতে পারলে, ভুল পরামর্শ দেওয়া ঠিক না

S
sabus

মানুষ মানুষের জন্য,, পৃথিবীতে যত মানুষ রয়েছে কেউ কখনো একা একা বসবাস করতে পারে না। দলবদ্ধ বা সমাজ গঠন করে প্রতিটি মানুষ জীবনকে পরিচালনা করতে ভালোবাসে। কিন্তু বর্তমান সময়ের মানুষ এত বেশি স্বার্থপর যে দলবদ্ধ বা সমাজ গঠন করে চলার পরেও মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। যেখানে একটা সমাজ গঠিত হয় সবাই মিলে একত্রে বসবাস করার জন্য, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য।


কিন্তু বর্তমান সময় ঠিক এর বিপরীতটা হয়ে গেছে। আপনারা হয়তো জানেন আগের সময়ের মানুষরা খুবই সহজ সরল ছিল, কেউ বিপদে পড়লে নিঃস্বার্থভাবে সাহায্য করতো। কিন্তু বর্তমান সময়ে পুরোটাই উল্টো এখন আপনারা দেখবেন কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য না করে বরঞ্চ আরও বিপদে ফেলানোর চেষ্টা করে,, সেটা বুদ্ধি দিয়ে হোক বা অন্য কিছু।


pexels-photo-8088440.jpegpexels

আপনারা দেখবেন সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা একটু নামিদামি আর এই মানুষগুলোর কাছে অনেক মানুষ পরামর্শ নেওয়ার জন্য যায়। আর এই মানুষগুলো সঠিক পরামর্শ দেওয়ার বদলে ভুল পরামর্শ দিয়ে মানুষকে আরও বেশি বিপদে ফেলায়। আমার মনে হয় গ্রামগঞ্জে এটি আরো বেশি পরিচালিত।


আমাদের এখানে কিছু মানুষ রয়েছে যাদের কাছে অনেকেই পরামর্শ নেওয়ার জন্য যায়। কিন্তু এই মানুষগুলো সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ বেশি দিয়ে থাকে। তাও পরামর্শ বিনিময়ে তাদের কাছে অর্থ নিয়ে থাকে। এক কথায় বলা যেতে পারে তারা বুদ্ধি বিক্রি করে খাই।।


free-photo-of-street-vendor-in-busy-indian-market-scene.jpegpexels

সমাজে গরিব ধনী সবাই একত্রিত হয়ে বসবাস করে। আর এর মধ্যে থেকে যে মানুষগুলো গরিব তারা একটু বেশি অবহেলিত হয়। কোন সমস্যা পড়লে তাদেরকে আরো সমস্যায় ফেলানোর চেষ্টা করে। এইতো কয়েকদিন আগে একজন মানুষ জমি নিয়ে একটা সমস্যায় পড়েছিল আর তাকে পরামর্শ দেওয়া হয়েছিল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। যেখানে চাইলে সমাজের মানুষ একত্রিত হয়ে তার সমাধানটা করে দিতে পারে।। পরে সেই ব্যক্তি তাদের কথা শুনে আইনগত ব্যবস্থা যায় এবং আর্থিক ভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।


বর্তমান সময়ের আইন টাকা ছাড়া কাজ করে না। যে যত টাকা খরচ করতে পারবে তার মামলা তত শক্তিশালী হবে। পরে সেই ব্যক্তি অনেক টাকা খরচ করেও সঠিক সমাধান পায় না। বর্তমান সময়ে আইন মানে টাকা যদি আপনি টাকা না খরচ করতে পারেন তাহলে আপনার মামলার কোন মূল্য নেই‌। এখন সেই ব্যক্তিটা অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন পার করতেছে।


আমার মনে হয় সমাজে বসবাস করতে গেলে নানার রকম সমস্যা হতেই পারে আর এই জন্য অসৎ পরামর্শ দেওয়া কখনোই উচিত না। ‌ আপনি পরামর্শ না দিতে পারলে তাকে পরামর্শ দিবেন না। তবুও কোন ভুল পরামর্শ দিয়ে কাউকে বিপদে ফেলাবেন না।

3065.155 SRY$0.00
Bengali Community

Comments