জীবনকে উপভোগ করতে বেশি কিছু লাগে না আপনি আপনার আশেপাশে যে কোন একটা জায়গায় যান এবং সেটা বোঝার ও অনুভব করার চেষ্টা করুন দেখবেন আপনার সবকিছুই অনেক ভালো লাগছে।। জীবনকে উপভোগ করার জন্য শুধুমাত্র অর্থের প্রয়োজন এমনটা ভাবা বকামি কারণ আপনি দেখবেন যাদের অধিক অর্থ আছে তারাও ডিপ্রেশনে যাচ্ছে এবং অশান্তির মধ্যে রয়েছে।।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি জায়গায় বসে আছি।। খুবই চমৎকার একটি জায়গা, বাসা থেকে কিছুটা দূরে।। আমরা সকলেই লুঙ্গি পড়ে সকাল মুহুর্তে হাঁটতে হাঁটতে সেখানে যায়, আর বসে থেকে গল্প করতে থাকি।। এত বেশি ভালো লাগা কাজ করতেছিল যে কাউকে বলে বোঝানোর মত না।। অনেক সুন্দর আবহাওয়া মিষ্টি মিষ্টি বাতাস বসে থাকতে এক অন্যরকম প্রশান্তি অনুভব করতে ছিলাম।। মনে হচ্ছিল জীবনের সবচাইতে শান্তিময় স্থান হয়তো এটাই।।
মন খারাপ থাকলে এভাবে সকলে মিলে লুঙ্গি পরে সকাল মুহূর্তে হাঁটাহাঁটি করলে মন খারাপ আর থাকে না।। সবাই মিলে একত্রে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে।। মনে হচ্ছিল আমরা অজানা কোন এক জায়গায় চলে এসেছি।। লুঙ্গি পরে ঘোরাঘুরি করতে আমার খুব বেশি খারাপ লাগে না যদি বন্ধুরা সবাই থাকে তাহলে তো কথাই নেই।।
জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনি নিজেই যথেষ্ট।। আপনি নিজে চাইলে আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে থাকে আর আপনি যদি অন্যজনের উপর নির্ভর করে থাকেন যে অন্য জনের দ্বারা আপনি জীবনকে উপভোগ করবেন তাহলে আপনি কখনোই পারবেন না।।
জীবন আপনার তাই সবকিছু আপনাকেই করতে হবে কারো ভরসায় কখনো থাকবেন না তাহলে আপনি জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না���। ছোট্ট জীবনে আমরা কত কিছু পাওয়ার আশা করি কত কিছুর জন্য যুদ্ধ করি কিন্ত�� শেষ মুহূর্তে এসে আমরা মনে করি জীবন নিয়ে এত আশা বা এত কিছু করার প্রয়োজন ছিল না।। কারণ সুখে থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না সুন্দর একটি মন দরকার তাহলে আপনি সুন্দর থাকতে পারবেন।
আপনার চাহিদা অল্প থাকলে আপনার চিন্তা ভাবনা কম থাকলে আপনি অনেক সুখে থাকতে পারবেন।। কারণ অনেক মানুষের চাহিদা অতিরিক্ত থাকায় তারা কখনো সুখে থাকতে পারে না সব সময় একটা অশান্তির মধ্যে বিরাজ করে।।
যাই হোক বন্ধুরা আমরা সকলে মিলে খুব আনন্দের সাথে সময়টি উপভোগ করেছি খুবই ভালো লেগেছে।। অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লুঙ্গি পরা ছবিগুলো কেমন হয়েছে ধন্যবাদ।।

