অনেকদিন পর আপনাদের মাঝে আবারও রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।। একটা সময় ছিল যখন এই কমিউনিটিতে নিয়মিত কাজ করতাম, সময়ের ব্যবধানে আজ চাইলেও কেন জানি নিয়মিত করতে পারছি না।। কেন জানি আগের মত চাইলেও কাজ করতে পারছি না।। আসলে কাজ না করতে করতে একটা মরিচা ধরে গেছে সেটা যেন চাইলেও সরাতে পারছি না।।
যখন নিয়মিত কাজ করতাম তখন কাজের প্রতি অন্যরকম এক আগ্রহ ও ভালোবাসা ছিল।। আর তখন প্রতিদিনই পোস্ট করতাম বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে রেনডম ফটোগ্রাফি থাকতো।। আজকে আবারও আপনাদের বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব।।
প্রথমে দেখতে পাচ্ছেন লাল গোলাপ যেটাকে বলা হয় ভালোবাসার গোলাপ।। কারণ মানুষ তার পছন্দের ও ভালোবাসার মানুষকে সর্বপ্রথম লাল গোলাপ দিয়ে থাকে।। তাই লাল গোলাপের প্রতি মানুষের অন্যরকম এক ভালোবাসা থাকে ।।এটা দেখতে যতটা সুন্দর,, ততটা সুন্দর বাড়ির কোন এক জায়গায় লাগালে।। আমার চাচাতো বোনে এই লাল গোলাপ ফুলে গাছটি লাগিয়েছে বেশ কিছু ফুল ধরেছে।।
এরপর দেখতে পাচ্ছেন সকাল বিকাল ফুল,, হয়তো এটাকে অঞ্চল ভেদে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে।। এই ফুলগুলো সকালে ফুটে আর বিকাল হওয়ার সাথে সাথে নিস্তেজ হয়ে যায়।। এই ফুলের বৈশিষ্ট্যই হলো সকালে ফুটবে বিকালে ঝড়ে যাবে।। যখন এই ফুলগুলো সবগুলো একসাথে ফোটে তখন অসম্ভব সুন্দর লাগে।।
আমাদের বাসার আম দেখতে যতটা সুন্দর ততটাই সুস্বাদু।। যদিও আম আমি খুব বেশি পছন্দ করি না কিন্তু আমার পরিবারের বাকি সদস্যরা অনেক পছন্দ।।
এখন দেখতে পাচ্ছেন অবহেলিত একটু ফুল যেটাকে আমাদের গ্রামে ভাষায় বলা হয়ে থাকে ভেন্নার ফুল।। বর্তমান সময়ে এই ফুলটি অনেক বেশি দেখতে পাওয়া যায় আর এই ফুল থেকে এর মধ্যে একটা ফল তৈরি হয় যেটা দিয়ে তেলও তৈরি করা হয়।। অনেক অবহেলিত একটি গাছ হলেও সুন্দরদের দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই।। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে।
এই প্রাকৃতিকে এরকম হাজারো ফুল রয়েছে যেগুলো অনেক বেশি অবহেলিত কিন্তু সৌন্দর্য দিক থেকে কোন অংশ পিছিয়ে নেই । আসলে প্রয়োজনের উপর সব কিছুর মূল্য নির্ভর করে। যদি এই ফুলের প্রয়োজন থাকতো তাহলে এই ফুলেরও চাহিদা থাকতো এবং অবহেলিত হতো না।। আজ প্রয়োজন নেই জন্য এরকম হাজারো ফুল অবহেলিত হয়ে পড়ে আছে।।
আমরা মানুষ এমনই যেটার প্রয়োজন আছে সেটা কদর আছে। আর যেটার প্রয়োজন নেই সেটার কোন কদরও নেই।। মানুষ মানুষের সাথেও আমরা এরকমই করি যে মানুষের প্রয়োজন আছে তার সাথে ভালো ব্যবহার ও খোঁজখবর রাখি। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন আর তার খবর রাখি না।।

