জীবনের তাগিদে মানুষ কত কিছুই না করে কেউ পারি জমায় প্রবাসে কেউবা অন্যের কাজ করে।। কেউ কেউ গ্রামে গ্রামে ঘুরে ছোট ছোট ব্যবসার মাধ্যমে জীবন পরিচালনা করে থাকে।। বিশেষ করে এরকম ছোট ছোট ব্যবসায়ীরা অনেক বেশি কষ্ট করে তারা ব্যবসা পরিচালনা করে থাকে।।
আপনারা যে ব্যবসায়ীকে দেখতে পাচ্ছেন তিনি গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তার ব্যবসা পরিচালনা করে থাকে।। বিভিন্ন রকমের ছোট ছোট পণ্য নিয়ে সে ব্যবসা পরিচালনা করে ।। এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে হেঁটেই তারা ব্যবসা করে থাকে।। আর এই ছোট ব্যবসায়ীরা তারা এত কষ্ট করে শুধুমাত্র একটু ভাল থাকার জন্য।।
আমাদের গ্রামে এরকম অনেক ব্যবসায়ীরা আসে তারা গ্রামে গ্রামে এভাবে তাদের ব্যবসা পরিচালনা করে।। প্রায় মানুষ তার যানবাহন চালিয়ে আসে কিন্তু এই ব্যবসায়ী তিনি হেঁটে হেঁটে এই ব্যবসা পরিচালনা করে।। কখনো ক্লান্ত শরীর নিয়ে কোন এক গাছ তলায় দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবারও শুরু করে তারা ব্যবসা।।
তাদের কাছে বিভিন্ন রকমের জিনিসপত্র পাবেন, যেমন প্লাস্টিকের বিভিন্ন বাটি, গামলা, চামচ, বালতি, মক, এরকম আরো ছোট ছোট জিনিস তারা বিক্রি করে থাকে।। এত করে গ্রামের অনেক মানুষের বেশ উপকার হয়ে থাকে কারণ অনেক মানুষ আছে তারা কিনা বাইরে যাওয়ার সময় পায়না আর এরকম দোকান থাকার ফলে তারা বাসায় থেকে তাদের পছন্দমত জিনিস ক্রয় করতে পারে।।
আমি বেশ কিছুক্ষণ তার সাথে বসে গল্প করতে ছিলাম সে বলতেছিল সৃষ্টিকর্তা রহমত অনেক ভালো আছি।। আমি শুনে কিছুটা আশ্চর্য হলাম কারণ উনি এত বেশি পরিশ্রম করে তারপরও সৃষ্টিকর্তার কথা কখন�� ভুলে যায় না।। আর অনেক মানুষ আছে যারা কিনা অনেক টাকার মালিক অনেক ভালো আছে তারাই সৃষ্টিকর্তার নাম ভুলে যায়।।
এরকম ছোট ছোট যারা ব্যবসা পরিচালনা করে থাকে তারা সত্য অনেক বেশি কষ্ট করে।। তারপরও তারা কখনো হতাশ হয় না খুব সুন্দর ভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে।। তাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই একটু ভালো থাকতে পারলেই তারা অনেক বেশি খুশি।।
আর এরকম ব্যবসায় এগুলো বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলেই বেশি করে থাকে বিশেষ করে ঘনবসতি যেদিকে এইদিকে তাদের টার্গেট থাকে কারণ সেখানে অনেক বেশি মা���ুষ থাকে আর তাদের ব্যবসা পরিচালনা অনেক ভালো হয়।। আমি বেশ কিছুক্ষন তার সাথে গল্প করলাম, তার বাসা প্রায় তিন-চার কিলোমিটার দূরে আর সেখান থেকে সে হেঁটে হেঁটে এতদুর এসেছে শুনে কিছুটা আশ্চর্য হয়েছে। আমি তাকে বললাম আপনি একটি যানবাহন কিনবেন যেটা চালিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন।। প্রতিউত্তরের সে বলল একটা গাড়ি কিনব এরকম সামর্থ্য নেই থাকলে তো কিনতাম।।

