বর্তমান সময়ে সম্মান যেন অর্থের সাথে একত্রিত হয়ে গেছে, যে ব্যক্তির যত অর্থ আছে সেই ব্যক্তি তত সম্মানিত। আর যে ব্যক্তির অর্থ নেই সে তত অবহেলিত বা অসম্মানিত। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের মানুষ দেখি, যারা কিনা মানুষকে তাদের পেশা দেখে সম্মান করে থাকে। আমরা অনেকেই অনেক বড় বড় কথা বলে থাকি, যে মানুষকে তাদের অর্থ দেখে সম্মান করা উচিত না। মানুষকে মানুষ হিসাবে সম্মান করা উচিত কিন্তু এই কথা যেন আমরা শুধু মুখেই বলি বাস্তবে কখনোই মানি না।
free-photo-of-portrait-of-a-smiling-bangladeshi-farmer.jpegpexels
সমাজে যে মানুষগুলো অর্থের অভাবে কষ্ট করে থাকে সেসব মানুষ যেন সমাজের বুঝা। আর এরকমটাই মনে করে থাকে, যাদের অনেক বেশি অর্থ আছে। কিন্তু একটা কথা আমরা কোনভাবেই মানতে চাই না, যে সৃষ্টিকর্তাই একজন মানুষকে স্বাবলম্বী গড়ে তোলে আবার একজন মানুষকে অসাবলম্বী গড়ে তোলে।
pexels-photo-10147449.jpegpexels
পৃথিবীতে এরকম হাজারো মানুষ রয়েছে যাদের কোটি টাকা থাকার পরেও একদিনের মধ্যেই নিঃস্ব হয়ে গেছে। আর এটা কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে ঘটেছে। এইতো কয়েকদিন আগে ঢাকায় এক মার্কেটে আগুন ধরে সমস্ত মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। আর সেখানে অনেক মানুষের লাখ লাখ অর্থ ছিল যা পুরে একদম ছাই হয়ে গেছে।। যারা লাখপতি ছিল এক রাতেই নিঃস্ব। সেখানকার অনেক মানুষ বলেছিল যে কাল আমি লাখপতি ছিলাম আজ একদম নিঃস্ব। আমি যে এখন বাজার করব এইটুকু অর্থ আমার কাছে নেই সব পুরে ছাই হয়ে গেছে।
আর এরকম ঘটনা থেকে আমাদের প্রতিটি মানুষের শিক্ষা নেওয়া উচিত। যে অর্থ একজন মানুষের কাছে সারা জীবন থাকবে এর কোন গ্যারান্টি নেই। আর হ্যাঁ আপনারা অনেক মানুষকে দেখলে বুঝতে পারবেন যে অর্থ আজ আছে কাল নেই। আর একটা জিনিস খেয়াল করে দেখলে এটি ভালোভাবে বুঝতে পারবেন। আমার এক আত্মীয়র অনেক অর্থ ছিল আর সেই অর্থের জন্য সে অনেক অহংকারী হয়ে উঠেছিল। সে ভেবেছিল সারা জীবন এত অর্থের মালিক থাকবে। কিন্তু একদিন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পরে আর ডাক্তারের কাছে যেয়ে দেখে তার ক্যান্সার হয়েছে। তাই সে চিকিৎসা শুরু করে দেয় আর একটা পর্যায়ে যেয়ে তার সকল অর্থ একদম শেষ পর্যায়ে এসে দাঁড়ায়। আর তখন এসে মানুষের কাছে হাত পাতা শুরু করে। আর এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় অর্থ নিয়ে কখনো অহংকারী করা উচিত না।
আমাদের আশেপাশে অনেকের সাথেই এরকম ঘটনা ঘটে। তাই আমি মনে করি কখনো অর্থ নিয়ে বাহাদুরি করা উচিত না। আর মানুষকে সম্মান শুধু অর্থ দেখে করা কখনোই উচিত না। যারা প্রকৃত অর্থে মানুষ তারা কখনো মানুষের অর্থ দেখে মানুষকে সম্মান করে না। তারা শুধু মানুষের ব্যবহারে তাদের সম্মান করে। সমাজে এরকম মানুষ অনেক রয়েছে যারা কিনা তাদের ব্যবহারের জন্য মানুষের কাছে অনেক পরিচিত আর মানুষ তাদেরকে অনেক বেশি ভালোবাসে।
তাই আমি মনে করি শুধু অর্থ যাদের কাছে আছে তাদের সম্মান না করে প্রকৃত অর্থ যারা মানুষ তাদেরই সম্মানিত করা উচিত।

Comments