Serey is utilizing Blockchain technology

Celebrating Eid by hanging out and chatting with family and friends

rasel72


আজকে মুসলমানদের জন্য একটা খুশির দিন। মুসলমানদের বছরে দুইটা ঈদ পালন করে থাকে। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আজকের দিনটা হলো ঈদুল আযহার দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দিনের শুরুটা হয়েছিল ফজরের সালাত দিয়ে। ভোর ৪ টার সময় এলামের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুম থেকে এসে ওজু করে সালাত আদায় করতে মসজিদে চলে গেলাম। সালাত শেষ করে ফজরের সিদ্ধ বাতাসে কিছুটা সময় হাটাহাটি করলাম। এরপর বাড়ীর দিকে চলে আসলাম। বেশ ক্লান্ত লাগতেছিল, এজন্য একটু ঘুমানোর জন্য বিছানায় চলে গেলাম। আমাদের এলাকাতে ঈদের সালাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এজন্য সকাল ৭ টা পর্যন্ত একটু ঘুমালাম। এরপর ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গোসল শেষ করে রেডি হয়ে ঈদ গাহো চলে গেলাম নামাজ আদায় করতে। নামাজ শেষ করে বাড়ী এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়ে নিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম ঘুরতে। ঘুরাঘুরি শেষ করে সন্ধার পর বাড়ী আসলাম। ঈদের দিনটা বন্ধু, পরিবারের সাথে বেশ আনন্দে কাটিয়েছিলাম।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।




0.000 SRY$0.00
Bengali Community

Comments