
- আর মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট… তারপরই মাঠে গড়াবে আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচ!
সত্যি বলতে কি, আইপিএল মানেই আলাদা এক উত্তেজনা। বছরের পর বছর এই টুর্নামেন্ট আমাদের যে কত আনন্দ দিয়েছে, সেটা বলে বুঝানো যাবে না। হাজারো স্মৃতি, হাজারো ম্যাচ… আর তারই নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে আজ।
আজকের দিনটা যেন ক্রিকেটপ্রেমীদের জন্য ঈদের দিনের মতো। টিভির সামনে বসে প্রিয় টিমের খেলা দেখবো, সেটা ভাবতেই আলাদা এক আনন্দ কাজ করছে। আর আজ তো আইপিএলের উদ্বোধনী ম্যাচ, মানেই জমজমাট এক লড়াই। দুই দলের তারকারা মাঠে নামবে, শুরু থেকেই টান টান উত্তেজনা— কে মারবে প্রথম ছক্কা, কে নেবে প্রথম উইকেট, কে বাজিমাত করবে আজ?
প্রতিবারের মতো এবারও আইপিএল শুধু একটা ক্রিকেট টুর্নামেন্ট না, এটা আবেগ, এটা একেকটা ক্রিকেট ভক্তের জীবনের অংশ। পরিবারের সবাই একসাথে বসে খেলা দেখা, বন্ধুদের সাথে তর্ক, হাসি-ঠাট্টা— সবকিছু মিলে আইপিএল যেন একটা উৎসব।
তাই সবাই রেডি হয়ে যাও… যার যার টিম সাপোর্ট করতে টিভির সামনে বসে পড়ো। কারণ, আর কিছুক্ষণ পরেই শুরু হবে সেই কাঙ্ক্ষিত ম্যাচ। প্রথম দিন থেকেই জমে উঠবে আইপিএল ২০২৫।
চল শুরু হোক এই রঙিন লড়াই… শুরু হোক আইপিএল ২০২৫!


Comments