Serey is utilizing Blockchain technology

আমাদের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম


ভালো জীবনযাপনে খেলাধুলার ভূমিকা খুব বেশি। যেমন, খেলাধুলা করলে আপনার শরীরের বেড়ে যাওয়া মেদ কমে যাবে, যেটাকে আমরা পেটের চর্বি বলে থাকি। খেলাধুলা করলে শরীরের ওজন অতিরিক্ত বৃদ্ধি পায় না। শরীরের ওজন গঠন অনুযায়ী থাকে।

আজকের যুগে আমরা অনেক বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল, তাই আমাদের অনেক কাজেই পরিশ্রম করতে হয় না। কিন্তু সেই ঘাটতি পোষাতে পারে খেলাধুলা। প্রযুক্তিনির্ভর হওয়ার ফলে আমাদের রোগ দিন দিন বেড়ে যাচ্ছে, যেমন বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

খেলাধুলা করলে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন—খেলাধুলা করার সময় আপনার শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে এবং রক্ত সঞ্চালন খুব ভালো হয়। খেলাধুলা আপনাকে মানসিক চাপ থেকে রক্ষা করে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নিজের উপর আত্মবিশ্বাস বাড়ায়।

খেলাধুলা করলে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়, যা আপনার মনকে সতেজ এবং উৎফুল্ল রাখে। এটি সক্রিয় জীবনযাপন করতে সহায়তা করে।

তাই প্রতিদিন কিছু সময় হলেও আমাদের খেলাধুলা করা প্রয়োজন।


632.540 SRY$0.00
Bengali Community

Comments