Serey is utilizing Blockchain technology

কক্সবাজার ভ্রমন গাইড

আমি আমার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা থেকে কিছু সতর্কবার্তা শেয়ার করলাম..!


একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,


বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র সৈকত ভ্রমনের উপযোগী সময় তাই কক্সবাজার যাওয়ার আগে আপনার যে সকল বিষয় গুলো মাথায় রাখতে হবে.........নিন্মরূপ ! 


বাস বা ট্রেন থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে। 


সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন। 


হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন। 

417.124 SRY$0.00
Bengali Community

Comments