বিপদে পড়লে মানুষ চেনা যায়। প্রিয় বন্ধু আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যখন আপনি কোন বিপদে পডবেন তখন আপনি আপনার চারপাশে থাকা মানুষদের চিনতে পারবেন আপনার বিপদের সময় আপনার পাশে যারা দাডাবে তারাই আপনার আপন মানুষ তারাই আপনাকে ভালবেসেছ এইটা ধরে নিবেন । প্রিয় বন্ধু আজকে এই কথাটি বলার কারন কি জানেন আমার বডভাইয়ের সাথে ঘটে যাওয়া এক কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করব৷
আমার বড় ভাই বিয়ে করেছে প্রায় ৩ বছর আগে তবে তিনি ছোট একটা গ্রামের দোকান করতেন খুব বেশি ইনকাম ছিলনা তার কোনভাবেই আমাদের সংসার চলতে কষ্ট হয়ে যেত। গত কয়েকদিন ধরে আমার ভাইয়ের কাছে টাকা না থাকায় দোকান ও বন্ধ হয়ে যায় এখন তার ইনকাম টাটালি বন্ধ হয়ে যায়। মূল কথায় আসি আমার বড ভাইয়ের একটা বাইক ছিল যেইটা ওনী বিয়ের পর পর কিনে ছিলেন যাতে যাতায়াত ব্যবস্থা ভাল ভাবে হয় টাকার অভাবে প্রায় ৩-৪ মাস আগে ওনি বাইক টা বিক্রি করে ফেলে । ওনার বাইক থাকার সময় আমার এক চাচাত ভাই বাইক টা প্রায় সময় বিভিন্ন কাজে নিয়ে যেতেন আমার ভাই কখনো নিষেধ করেনাই আমার চাচাত ভাইকে। আমার ভাই ত কয়েকমাস আগে টাকার ওভাবে ওনার বাইক বিক্রি করে ফেলেছেন। গত ১ মাস আগে আমার চাচাত ভাই একটা বাইক কিনেছে কেনার পর সপ্তাহে খানেক আগে আমার বড ভাই একটা কাজে যাওয়ার জন্য আমার চাচাত ভাইয়ের কাছে বাইক চাই চাচাত ভাই পরে দিবে বলে আর দেইনাই পরে কল ও আর রিচিভ করেনাই। তখন আমার ভাই কিছু বলে নাই পরে যখন ২-৩ দিন পর আরেকটা কাজে যাওয়ার জন্য বাইক চাই তখন ও আমার চাচাত ভাই একই ভাবে পরে দিবে বলে আর কল রিচিভ করেনাই তখন ও আমার ভাই কিছুই বলেনাই গতকাল রাতে আমার ভাই একটা কাজে যাওয়ার জন্য আমার চাচাত ভাইয়ের কাছে আবার বাইক চাই তখন আমার চাচাত ভাই আমার ভাইকে বলে বাইক বাডি থেকে নিয়ে আসতে যাচ্ছে একটু অপেক্ষা করার জন্য কিন্তু আমার চাচাত ভাই আমার বড ভাইকে বসিয়ে রেখে আর আসেনাই। প্রিয় বন্ধু বিপদে আপনি আপনার পাশে কারা থাকে তাদের আপন ভাবুন অন্যরা শুধু নিজের টা দেখবে।



Comments