Serey is utilizing Blockchain technology

India Women vs West Indies Women 2nd odi

প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভারত মহিলা ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল নিয়ে কথা বলব তাদের একটি ২য় নাম্বার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারত প্রথমে ব্যাট করে বিশাল একটি রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১১৫ রান পিছিয়ে থেকে সব কয়টি উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। এবং ১১৫ রানে বিশাল জয় পেয়ে যায় ভারত। ৩ ম্যাচ সিরিজে পর পর ২ ম্যাচে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করল ভারত। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল কি হোয়াইট ওয়াশ কি এড়াতে পারেন কিনা।

শুরুতে ব্যাট করতে নামা ভারত মহিলা ক্রিকেট দল এর প্লেয়ার S.Mandhana সাত ৪ এবং দুই ৬ এর সাহায্যে ৫৩ রান করেন। P.Rawal এর ব্যক্তিগত রান ৭৬ তার ইনিংসে ছিল দশ ৪ এবং এক ৬ দারুন ইনিংস খেলে দলকে ভালো শুরু এনে দেন এই দুজন। তাছাড়া J. Rodrigues ও তার ব্যক্তিগত ৫২ রান করেন দলকে নিয়ে যায় বড় টার্গেটে সহযোগিতা করা। আরেক ব্যাটসমেন যার কথা না বললেই নয় H.Deol তার ব্যক্তিগত রান ১১৫ তার ইনিংসে ছিল ষোলো টি ৪ কোনো ছক্কা ছিলোনা। তার ইনিংস দলকে বিশাল টার্গেটের জন্য দারুন ভাবে সহযোগিতা করে। যার ফলে তাদের স্কোর দাঁড়ায় ৩৫৮ তে ফলে ওয়েস্টইন্ডিজের জন্য লক্ষ্য ৩৫৯ রানের বিশাল টার্গেট।

৩৫৯ রানের জবাবে ব্যাট করতে নাম ওয়েস্ট ইন্ডিজ দারুন শুরু করলে ছিনিয়ে নিয়ে আসতে পারেনি জয়। H.Matthews জিনি দলে অধিনায়ক এর দায়িত্ত পালন করছেন তার হাত ধরে দারুন শুরু হয় ওয়েস্টইন্ডিজের। তার ব্যক্তিগত রান ছিল ১০৬ কিন্তু তারপর ও জয় আনতে পারেনাই ওয়েস্টইন্ডিজ দল। ৪৬.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ২৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্টইন্ডিজের ইনিংস যার ফলে ১১৫ রানের বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে ভারত।

517.862 SRY$0.00
Bengali Community

Comments