সংক্ষেপে ছবিতে দেখা যাচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী। ওনাকে নিয়ে কিছু বলতে চাই। আপনারা জানেন গত ১৫ বছরের শেখ হাসিনা সরকারের শাসনের পর যখন ছাত্র জনতার গণ অভ্যুথানের ফলে গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশত্যাগ করতে বাধ্য হয় এবং এর পর প্রায় ৩ দিন এই দেশ কোনো সরকার, কোনো আইনের শাসন এবং চালু ছিলোনা কোনো থানা ঠিক ৩ দিন পর যুক্তরাস্ট্র থেকে ছাত্রদের ডাকে দেশে আসেন ডক্টর ইউনুস তিনি এসে ১৫-১৬ জন নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ডক্টর ইউনুস কে উপদেষ্টাদের প্রধান দিয়ে দেশ পরিচালনার কার্যক্রম শুরু করে। লোকবল কম হওয়ার কারণে বিভিন্ন কার্যক্রম চালাতে ব্যাঘাত ঘটায় উপরে ছবিতে দকেহা যাচ্ছে যে মোস্তফা সরওয়ার ফারুকী ওনাকে সহ বাকি আরো ২ জন নিয়ে মোট ৩ জন কে নতুন করে উপদেষ্টা বানানোর সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরপরেই ক্ষেপে যায় দেশের সাধারণ মানুষ কেননা তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনার শাসন আমলে এই ফারুকী ছিলেন একজন সেই সরকারের সাপোর্টার মানুষ এবং তিনি সেই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এবং এই ফারুকীর বউ নুসরাত ইমরুজ তিশা তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বানানো মুভিতে বঙ্গবন্ধুর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন। অথচ একই মুভিতে অভিনয় করার কারণে আরিফিন শুভ এর জায়গা কেড়ে নিয়েছে সরকার কিন্তু সরওয়ার ফারুকীর বেলায় ভিন্ন কেন দেশের মানুষের এই প্রশ্ন কে তোয়াক্কা না করে ফারুকীকে উপদেষ্টা পদে বহাল রাখে অন্তর্বর্তী সরকার।



Comments