Serey is utilizing Blockchain technology

শীত ছাড়াই শুরু হওয়া শীতকাল প্রাকৃতিক বিপর্যয়ের পুর্বাভাস।

mrnazrul








আসসালামু আলাইকুম

সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম ।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা সবাই জানি বাংলাদেশে ইতিমধ্যেই শীতকাল শুরু হয়েছে। দেখতে দেখতে প্রায় শীতকালের এক সপ্তাহ পেরিয়ে আমরা অবস্থান করছি। কিন্তু শীতকাল হলেও শীতের কোন তীব্রতা এবং তীব্রতা হওয়ার কোনো লক্ষণ আমরা এখনো দেখতে পাই না। সকালে সকালে সামান্য কুয়াশা দেখা গেলেও, তা বেলা বাড়ার সাথে সাথে নিমিষেই মিশিয়ে যায় এবং সূর্যের তাপ বৃদ্ধি হতে থাকে।


এভাবে চলতে থাকলে শীতকালের শীত কতটা ভয়াবহ হবে, তা আমরা এখনো বুঝতে পারছি না। তারপরও শীতকাল। শীতকাল শীত নিয়ে আসুক এটাই আমরা কামনা করি। কিন্তু শীতকাল যদি গরম নিয়ে আসে তাহলে তো আমাদের জন্য প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে। মহান আল্লাহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন


হেমন্তকালে ধান কাটার পর, এখন রবিশস্য বপন করা প্রায় শেষের দিকে। শুধু চলছে পরিচর্যা আর পরিচর্যা। তাই গ্রামের সাধারণ মানুষ অনেকটা এমনিতেই বেকার হয়ে পড়েছে। অনেকে ইরি ধানের বীজ বপন করতে শুরু করেছে। যাহা দেড়-দুমাস পরে জমিতে লাগিয়ে দেবে।


তবে বেশিরভাগ মানুষ অলস সময় কাটিয়ে কাটিয়ে দিন পার করছে। বাড়ির পাশে পতিত জমিগুলোতে গ্রামের মানুষ বসে বসে গল্পগুজবে মেতে উঠছে। এটা শীতকালের স্বাভাবিক একটি দৃশ্য হলেও, এবারে অনেকটাই তার বিপরীত। সকাল সকাল বাড়ির আশেপাশে যেসব জায়গায় রোদ পড়ে, সেসব জায়গায় গ্রামের মানুষদের রোদ পোহানোর ভিড় জমে যায়।

কিন্তু এবার আর রোদ পোহানো নয়, অলস সময় কাটিয়ে তাদের দিন তারা পার করছে।

ছবিগুলো আজ সকালেই গ্রামের ধার থেকে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়েছিল। এখন আপনাদের উপহার দিতে উপস্থাপন করলাম ।উপভোগ করুন।

470.896 SRY$0.00
Bengali Community

Comments