Serey is utilizing Blockchain technology

চেষ্টা ও কাজ বিহীন পরিশ্রম, কখনও "সাফল্যের কাঠি" হতে পারে না।

mrnazrul

বিসমিল্লাহির রহমানির রাহিম








আসসালামু আলাইকুম

সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।

পরিশ্রম, কাজ ও চেষ্টা, সব আলাদা আলাদা বিষয় এবং আলাদা আলাদা অর্থ নিয় আমাদের সামনে আসে।

আমরা সব সময় বলে থাকি "পরিশ্রম সাফল্যের চাবিকাঠি"। কিন্তু, আমাদের পরিশ্রমের প্রয়োজন থাকলেও তা সাফল্যের যে চাবিকাঠি এটা সব সময় প্রমাণিত হয় না বা সব সময় পরিশ্রম করে সুফল পাওয়া যায় না।

"পরিশ্রম" শারীরিক ও মানসিক দুই ভাবেই হতে পারে। পরিশ্রম বলতে আমরা সাধারণেরা "শারীরিক পরিশ্রম"কে বুঝিয়ে থাকি। এখানে মানসিক পরিশ্রমকে আমরা কখনো মূল্যায়ন করি দেখিনা। মানষিক যে পরিশ্রম হয় সে সম্পর্কেও আমাদের অনেকের ধ্যান, জ্ঞান ও ধারণা নাই। তাই আমরা পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি বলে থাকলেও, পরিশ্রম একাই সাফল্যের জন্য কখনো যুক্তিযুক্ত হতে পারে না।

পরিশ্রম করতে হলে, প্রথমে আমাদের মনন ও মানসিকতার উপর নজর দিতে হয়। কাজ ছাড়া পরিশ্রম একেবারে বিফল ও বৃথা। তা হোক শারীরিক কিংবা মানসিক পরিশ্রম।

পরিশ্রমের জায়গায় আসতে আসতে আমাদেরকে কাজকে হাতে করে নিয়ে এগোতে হবে। এভাবে এগুতে এগুতে আমরা পরিশ্রমের দিকে চলতে থাকি। আর সময়ে এসে আমাদের প্রয়োজন পড়ে পরিশ্রমের।

যখন আমরা কাজ ছাড়াই শুধু পরিশ্রমকে নিয়ে এগিয়ে চলি, তখন পরিশ্রম আমাদের কোন উপকারে আসতে পারে না। তাই কাজহীন পরিশ্রম কখনো আমাদের সাফল্য বয়ে আনতে পারে না। কি কাজের উপর আমরা পরিশ্রম করলাম, তা আমরা নিজেও জানিনা।

সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর আমরা অনেকেই দুমুঠো অন্ন ঠিকমতো জোগাতে পারি না। আবার অনেককে দেখা যায়, সারাদিন কোন কাজ করে না, কিন্তু শারীরিক পরিশ্রম কারীদের থেকে অনেক ভালোভাবে জীবন যাপন করতে অভ্যস্ত বা জীবনযাপন করে থাকে। তাই "কাজ" পরিশ্রমের আগে আসে। তাই কাজহীন পরিশ্রম কোন পরিশ্রমের আওতায় পড়ে না। যাহা আমরা কখনো অনুধাবন করে দেখি না। কাজ করছি আর করছি, খাইতে ও পাইতে গেলে আমাদের সমস্যা। এ পরিশ্রমের কোনই মূল্য নেই। তাই বলে কি পরিশ্রম করব না। অবশ্যই পরিশ্রম করব। তা হোক শারীরিক কিংবা মানসিক। যাহা আমাদেরকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে।

তাই পরিশ্রমে পৌঁছার আগেই, আমাদেরকে চেষ্টার বিষয়টি মাথায় নিয়ে, চেষ্টা কে সাফল্য করতে কাজ নিয়ে পরিশ্রমের দিকে এগিয়ে যেতে হবে। আর তখনই আমরা সাফল্য পেতে পারবো। অনেক সময় শুনতে পাই কিংবা অনেক প্রবাদও শুনতে পাই, "পরিশ্রম সাফল্যের চাবিকাঠি"। তাই যদি হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে গাধা হলো সবচেয়ে পরিশ্রমী প্রাণী কিন্তু সারা জীবন সে অন্যের বোঝা বয়ে বেড়ায় নিজের জন কিছুই করতে পারে না। নিজের ভালো-মন্দ এবং কাজ সম্পর্কে তাকে চিন্তা করতে হয় না। এ জন্যই তাকে চেষ্টা দিয়ে কিছু শুরু করতে হয় না।

শুধুই পরিশ্রম আর পরিশ্রম তার উপর চাপিয়ে দেওয়া হয়।

তাই কোন কাজ করতে হলে প্রথমে চেষ্টা, দিয়ে শুরু করতে হবে। চেষ্টার ফল বা ফলাফল নিয়ে আসতে হবে, আমাদের কাজের পরিকল্পনা করতে । পরিকল্পনামাফিক কাজ শুরু করতে করতে একসময় আমাদের পরিশ্রমের দিকে এগিয়ে যেতে হয়। আর সেই পরিশ্রমই হল "সাফল্যের চাবিকাঠি"। চেষ্টা ও কাজ বিহীন পরিশ্রম কখনোই "সাফল্যের চাবিকাঠি" নয়।

তাই আসুন আমরা চেষ্টা দিয়ে কাজ শুরু করি এবং উপযুক্ত সময়ে উপযুক্ত পরিশ্রম করি।

মহান আল্লাহ আমাদের চেষ্টা কে আমাদের কাজকে আমাদের পরিশ্রমকে বরকতময় করুক এই কামনা করে আজ এখানেই।

199.827 SRY$0.00
Bengali Community

Comments