بسم الله الرحمن الرحيم





শুভ সন্ধ্যা
সবাই সন্ধ্যার শুভেচ্ছা নিও। আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বৈচিত্র্যময় পৃথিবীতে, প্রাণী জগতের বেড়ে ওঠা আরো রহস্যময় এক দুর্ভেদ্য বৈচিত্র্য। তা হোক বায়োলজিক্যাল কিংবা বোটানিক্যাল।
সবাই দেখছি, আমাদের সামনে সবকিছু বেড়ে উঠিতেছে। কিন্তু কিভাবে বেড়ে উঠছে! ? এ নিয়ে আমাদের মত সাধারন মানুষের চিন্তা ভাবনার কোন কারণ হয়ে উঠেনা। এ নিয়ে আমরা কখনো মাথাও ঘামাই না। আমরা মনে করি সবকিছু আপনগতিতে বেড়ে ওঠে। আসলে তাই । মহান আল্লাহতালার নির্দেশ ও ইচ্ছা অনুযায়ী জীববৈচিত্রের সবকিছু আপন গতিতে বেড়ে ওঠে। শুধু জড় বস্তু ছাড়া।
কিন্তু বেড়ে ওঠার এই রহস্য কি বা কেন ! ?। কার হুকুমে? কার নির্দেশে এরা এভাবে আপন গতিতে বেড়ে উঠে থাকে ! ? তাই আমাদেরকে অকপটে স্বীকার করতে হবে যে, এসব মহান আল্লাহতালার নির্দেশে ঘটে থাকে।পৃথিবীর মহান শ্রষ্টা, মহান আল্লাহ এসবের একমাত্র নির্দেশ দাতা। তিনিই একমাত্র সবকিছুতে জীবন দিয়ে সচল রেখে বাড়িয়ে তুলছেন।
সব জীববৈচিত্র্য, উপর থেকে বেড়ে ওঠে নাকি নিচ থেকে বেড়ে ওঠে, নাকি মাঝামাঝি স্থান থেকে ! ?
এর রহস্য বিজ্ঞানীগণ অনেক আগেই হয়ত উদঘাটন করার চেষ্টায় ব্যস্ত আছেন। এ সম্পর্কে তাঁরা কতদুরর উদঘাটন করতে পারতেছেন কিংবা পেরেছেন তাও আমাদের জানা নাই।
মহান আল্লাহর সৃষ্টির রহস্য সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণরূপে উদঘাটন করা কোন ক্রমেই সম্ভব নয় । যদিও তারা যৎকিঞ্চিত উদঘাটন করে থাকে। আমরা সে উদঘাটন সম্পর্কেও একেবারেই উদাসীন। কেননা এসবের আমাদের প্রয়োজন নাই । এসব নিয়ে আমরা কেন ভাববো।
এসব বেড়ে ওঠার মহান কারিগর মহান শ্রষ্টা আল্লাহতায়ালা তিনিই শুধু জানেন এ বেড়ে উঠার মূল রহস্য কোথায়! কিভাবে বা তিনি বেড়ে তুলছেন সবকিছু !
তবে আপাত দৃষ্টিতে সাধারণভাবে ধারণা করা হয় এসব উপর থেকে বাড়তে থাকে।
আমরা গাছপালা দেখে অনেকটা অনুমান করি যে, এসব উপর থেকে বেড়ে ওঠে। কিন্তু অন্যান্য প্রাণী, মানুষ, পশুপখি, অন্যান্য পোকামাকড়, এসব কিভাবে বেড়ে ওঠে ! আমরা তা কখনো অনুমান করতে পারি না। বা আমার আমাদের বুঝের মধ্যে আসে না।
তবে সকল কল্পনা সত্য না হলেও, উপর থেকে বেড়ে ওঠার সম্ভাবনাটা হয়তোবা থাকতে পারে। আবার এমনটা নাও হতে পারে। সবকিছু নিচে থেকে শক্তিশালী হবে এবং উপর থেকে বেড়ে উঠবে। হয়তোবা এটিও হতে পারে, নয়তবা অন্য কিছু। এ আমার কল্পনা প্রুসুত লেখনী মাত্র।
পরিশেষে আমাদের সকলকে স্বীকার করতে হবে যে, বিশ্বব্রহ্মাণ্ডের মহান অধীশ্বর মহান আল্লাহ তা'আলা এসব সম্পর্কে তিনি শুধু ভালো জানেন।
পরিশেষে কামনা করছি মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুন, আমীন


Comments