Serey is utilizing Blockchain technology

দর্শন, দর্শনকারী ও দার্শনিক

mrnazrul

বিসমিল্লাহির রহমানির রহিম





আসসালামু আলাইকুম

সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।

বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি, "পাকা রাস্তার উপর আহার সংগ্রহকারী একটি বুলবুলি পাখির কয়েকটি সুদর্শন ফটোগ্রাফি"।

"দর্শন", যার অর্থ দেখা। এর বিষদ অর্থ হতে পারে এর মধ্যে যা কিছু লুকিয়ে আছে, তা উপলব্ধি করে সবকিছুকে সবার সামনে উপস্থাপন করা। তবে এ "দর্শন শক্তি" আমার, আপনার অনেকেরই নাই। দর্শন শক্তির অধিকারী "দার্শনিক" গণ এসব দিব্যি চোখে দেখে উপস্থাপন করতে পারে। এর জাত,গুণ, বংশ, সবকিছুই আবিষ্কার করতে পারে। অর্থাৎ দর্শনীয় বিষয় টুকুর কতটুকু উপকারিতা, কতটুকু অপকারিতা রয়েছে, তাহাও তাহারা নির্ণয় করেন। এইজন্য এদেরকে "দার্শনিক" বলা হয়।


আমরা যারা দর্শন করি বা দেখি তাঁরা হলাম "দর্শনকারী"। আমরা শুধু দেখি। সামনে যা দেখি তা নিয়ে বিচার বিবেচনা করে ভিতরের সম্পর্কে কোন অভিজ্ঞতা বা সংগ্রহ করার অভিজ্ঞতা আমাদের নাই।

আর এ নিয়ে আমাদের মাথায় কোন ব্যথা বা ক্ষতি না।

তাই যা যেখানে দেখি, তা দেখে চলে যাই কিংবা যা দেখি সে চলে যায় । এভাবেই আমরা দেখাদেখির পরিসমাপ্তি ঘটাই বা স্থান ত্যাগ করি। কিন্তু দার্শনিকদের ব্যাপার তা নয়। তারা দেখা আধার টি বা বিষয়টির সবকিছু জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, সর্বোপরি যা জানে এবং যা বোঝে তা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা তাদের অব্যাহত থাকে।


তাহলে "দর্শন" কথাটি অনেক কঠিন। অর্থাৎ শুধু দেখাই নয় এর ভাবার্থ আবিষ্কার করা।

আর যারা এর ভাবার্থ আবিষ্কার করেন তাদেরকে আমরা হয়তো বা "দার্শনিক" বলে থাকি। আর আমরা যারা ভাবার্থ আবিষ্কার ছাড়াই দেখতে থাকি, শুধুই দেখি হয়তোবা তাই আমরা "দর্শনধারী"।

তাহলে দর্শন, দর্শনকারী ও দার্শনিক সব কথাই ব্যাপক অর্থবোধক আলাদা আলাদা শব্দ।

আজ এখানেই।

127.825 SRY$0.00
Bengali Community

Comments