بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ **
** السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আমরা কি কখনো ভেবে দেখেছি—
আমরা প্রতিদিন গীবত করছি না তো?
বন্ধুদের আড্ডা, পরিবারের গল্প, কিংবা সোশ্যাল মিডিয়ায়—
অন্যের দোষ নিয়ে আলোচনা করা আমাদের কাছে খুব সাধারণ বিষয় হয়ে গেছে।
কিন্তু ইসলাম এটাকে কত ভয়ংকরভাবে নিষেধ করেছে!
গীবত করা যেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো—
ভাবতেই কি কষ্ট লাগে না?
আসুন, আমরা আজ থেকেই চেষ্টা করি—
কারো অনুপস্থিতিতে তার দোষ না বলি l
আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুন। আমিন।🤲🏼


