Serey is utilizing Blockchain technology

ভালোবাসা সম্পন্ন কিছু ফটোগ্রাফি

bijoy1


সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

একেবারে প্রথমে আমি আপনাদের মাঝে আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে আমাদের এই কমিউনিটির অনেকে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করে আসছেন৷ তাই আমিও চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে কিছু ভিন্ন ভিন্ন গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার। তাই আজকের এই গোলাপ ফুলটিও ভিন্ন দেখতে। তাই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো একেবারে সাদা রংয়ের এবং এই পাপড়িগুলোর মধ্যে কিছুটা গোলাপি এবং হলুদ রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এর মধ্যবর্তী স্থানে একেবারে হলুদ রঙের একটি জিনিস রয়েছে৷ যার ফলে এই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক।

📸২নং ফটোগ্রাফি📸

এবার যেই ফটোগ্রাফিটি শেয়ার করলাম সেটি ঠিকভাবে ফুটন্ত অবস্থায় হয়নি। যদি এটি একেবারে ভালোভাবে ফুটন্ত অবস্থায় থাকতো তাহলে এটি একটি খুব সুন্দর বড় ফুলের মতো অবস্থান করতো। তবে এটি যেহেতু এখন শুধুমাত্র কলি অবস্থায় রয়েছে তাই এই ফুলটিকে তেমন একটা বোঝা যাচ্ছে না৷ এই ফুলের নামটিও আমার ঠিকমতো জানা নেই৷ যাইহোক না কেন এই ফুলটির সৌন্দর্য দেখে এমনিতেই যেন একটু ভালো লাগা কাজ করতে থাকে।

📸৩নং ফটোগ্রাফি📸

আবারও একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এই গোলাপ ফুল একেবারে ভিন্ন ধরনের এবং এই পাপড়ি গুলোর মধ্যে কিছু ভিন্ন রংয়ের সংমিশ্রণ দেখা যায়। বিভিন্ন রং গুলো এখানে খুব ভালোভাবেই দেখা যায়। একইসাথে হয়তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই গোলাপ ফুলটিকে দেখেছেন । আমিও অনেকবার এই ফুলটিকে দেখেছিলাম। তবে সামনে গিয়ে এর ফটোগ্রাফি করা হয়নি। তাই আজকে সুযোগ করে এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

📸৪নং ফটোগ্রাফি📸

আবারো একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এই গোলাপ ফুলটি একেবারে ভিন্ন৷ আজকের এই ফুলের রং এর মধ্যে যেরকম ভিন্নতা দেখতে পাওয়া যায়, এর মধ্যবর্তী স্থানে যে বস্তুগুলো রয়েছে সেগুলো দেখার মধ্যেও একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ ছোট আকৃতির হয়ে এখানে অবস্থান করে৷ যখন এটি একটু বড় হবে তখন এর সৌন্দর্য আরো একটু বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এই ফুলের ছোট অবস্থায় থাকাকালীন সৌন্দর্য তখন আরো অনেক বেশি বৃদ্ধি পাবে।

📸৫নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলটি শেয়ার করলাম সেটি হলো আমাদের সকলের পরিচিত একটি ফুল। এই ফুলটি হলো পিটুনিয়া ফুল। এই ফুলটি আমরা সকলেই চিনি এবং অনেকেই দেখেছি। তবে এই ফুলের মধ্যে অনেক ধরনের ভিন্নতা দেখতে পাওয়া যায়। এর সবগুলো ফুল যেন একটি থেকে একটি ভিন্ন। আমিও যখন এই ফুলগুলো দেখতে পাই তখন এই ফুলের বিভিন্ন ধরনের ভিন্ন রং দেখতে পাই৷ ভিন্ন গঠন প্রকৃতিও দেখতে পাই। আজকের শেয়ার করলাম সেটির মধ্যেও কিছু গোলাপী এবং সাদা রঙের সংমিশ্রণ দেখা যায়।

📸৬নং ফটোগ্রাফি📸

এবার একটি পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম। এই পাতাগুলো মানুষজন সাধারণত বাসায় রাখেন তাদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এটি বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একেবারেই যথেষ্ট একটি পাতা৷ এই পাতার রং একেবারেই গোলাপি রঙের৷ এটি এতটাই গোলাপী যে এর উপরে যখন রোদ পড়ে তখন এটি আরো ঝিলমিল করতে থাকে। এর ফলে খুবই সুন্দরভাবেই চারপাশ অনেকটাই সৌন্দর্যমন্ডিত হয়ে ওঠে। গোলাপি রং হওয়ার কারণে অনেকের কাছে এটি অনেকটাই ভালো লেগে যায়।

📸৭নং ফটোগ্রাফি📸

আবার একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একদমই বেগুনি রঙের। বেগুনি রঙের পিটুনিয়া এখন সাধারণত সব সময় দেখা যায় না৷ খুব অল্প কিছু সময় এগুলোকে দেখা যায়৷ আমার অবশ্য এরকম সৌভাগ্য হয়েছিল যখন এই ফুলটি ছিল। তখনই আমার সেখানে যাওয়া হয়েছিল এবং এই ফুলটিকে আমি সেখানে দেখতে পেয়েছিলাম। এটি যে টব এর মধ্যে ছিল সেখানে শুধু একটি মাত্র ফুল হিসেবে এটি অবস্থান করছিল যার ফলে এটিকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল৷

লো।


50.133 SRY$0.00
Bengali Community

Comments