সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমে হয়তো অনেকে ভেবে নিয়েছেন যে এটি গোলাপ ফুল হবে। তবে আমি যখন এটাকে প্রথম দেখেছিলাম তখন আমি চিনতে পারিনি। তবে ভালোভাবে দেখার পরে বুঝতে পারলাম যে একটি একটি গোলাপ ফুল। এর ফলে এর ফটোগ্রাফি করে নিলাম৷ যখন ফটোগ্রাফি করছিলাম তখন এত বেশি পরিমাণে রোদ ছিল যে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। তবুও চেষ্টা করলাম খুব ভালোভাবে ফটোগ্রাফি করার৷ এই পাপড়িগুলো খুব সুন্দরভাবে এখানে ছিল এবং এই পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল।
📸২নং ফটোগ্রাফি📸

এবার যে ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হলো একটি পাতা বাহারের ফটোগ্রাফি৷ এই পাতাবাহার অনেকের বাড়িতে রয়েছে এবং এই পাতাবাহার সাধারণত বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়ে থাকে৷ এটি ফুল না হলেও এর সৌন্দর্য দেখে সব সময় সকলে মুগ্ধ হয় । আমিও যখন এটিকে দেখি তখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় দেখছিলাম না৷ আমি প্রথম দেখাতেই এর দিকে একেবারে হা হয়ে তাকিয়ে রইলাম।
📸৩নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত নয়নতারা ফুল৷ এই ফুলের পাপড়িগুলো একেবারে সাদা রঙের। এই সাদা রঙের পাপড়িগুলো যখন এখানে অল্প পরিমাণে অবস্থান করছিল এবং একটি ফুল গঠন করলো তখন অনেকটাই সুন্দর দেখা গেল৷ একইসাথে এই ফুলের মধ্যবর্তী স্থানে গোলাকৃতির হয়ে লাল রং দেখা যাচ্ছিল। সাদা এবং লাল রঙের সংমিশ্রণ যখন এই ফুলের মধ্যে দেখলাম তখন এই ফুলটির সৌন্দর্য দেখে একেবারে বিমোহিত হয়ে গেলাম📸৪নং ফটোগ্রাফি📸

আবারও একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম । এই ফুলটি একদম ভিন্ন৷ কারণ এই ফুলের পুরো পাপড়িগুলো একেবারে গোলাপী রঙের৷ যে পাপড়িগুলো নিয়ে এই ফুল গঠিত হয়েছে সেই পাপড়িগুলোর শেষ প্রান্তে কিছুটা গোলাপী রঙের সাথে সাদা রঙের কিছুটা সংমিশ্রণ দেখা যায়৷ এত মধ্যবর্তী স্থানে আসতে আসতে এই রং গুলো একেবারে গাঁড় হতে থাকে৷ মধ্যবর্তী স্থানেও গোলাকৃতির লাল রং দেখা যায় এবং এর পাতাগুলো একেবারে সবুজ রঙের📸৫নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলটা শেয়ার করলাম সেটিও আমাদের মধ্যে অনেকেই দেখেছেন৷ আমি এই ফুলটিকে অনেকবারই দেখেছি৷ তবে এই ফুলগুলোর নাম আমার মনেই থাকে না৷ কত শত শত ফুল দেখি এবং কত শত ফুলের ফটোগ্রাফি করি এত নাম মনে রাখা একবারে কষ্টসাধ্য৷ তবে এই ফুলটি যখন আমি দেখি তখনই যেন ভাল লাগে৷ এই ফুলের ছোট পাপড়ি হলেও এই সৌন্দর্য যেন অনেক বেশি৷ এই ফুলের পাপড়ির মধ্যে সাদা রঙের পাশাপাশি কিছুটা ছোট ছোট হয়ে অবস্থান করা অনেকগুলো রংয়ের সংমিশ্রণ দেখা যায়৷📸৬নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলটি শেয়ার করলাম সেই ফুলটি কিছুটা জবা ফুলের মতো দেখতে৷ তবে আমি মনে করি যে এটি জবা ফুলেরই একটি প্রজাতি৷ যখন এই ফুলটি এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এই পাপড়িগুলো যেভাবে এখানে দেখা যাচ্ছিল তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এই ফুলের মধ্যবর্তী স্থানে জবা ফুলের দন্ডের মতোই অনেক কিছুই দেখা যায় এবং জবা ফুলের যে দন্ডগুলো থাকে ঠিক সেরকমই কিছু দন্ড এখানে রয়েছে।
📸৭নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এটি হলো একেবারে সাদা রঙের একটি কসমস ফুল। কসমস ফুল অনেক ধরনের হয়ে থাকে যা আমরা অনেকেই দেখেছি৷ তবে সাদা রঙের অন্যান্য ফুলগুলো যেরকম অসাধারণ এবং মনোমুগ্ধকর হয়ে থাকে তেমনি কসমস ফুলের সৌন্দর্যের কথা তো আর কি বলব৷ আজকের শেয়ার করা এই কসমস ফুলের সৌন্দর্য আমাকে অনেকটাই মুগ্ধ করে তুলেছে৷ এই কসমস ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল।
৷
৷
লো।


Comments