সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমে আপনারা যে সুন্দর ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি আকাশের ফটোগ্রাফি। এই আকাশটি যখন এরকম সুন্দর ভাবে তার সৌন্দর্য প্রকাশ করছিল তখন আমি এটিকে দেখতে পাই এবং এটিকে ক্যামেরা বন্দি করে ফেলি৷ এই ফটোগ্রাফি আমি কিছুদিন আগেই আমাদের কলেজে তুলেছিলাম। কারণ কিছুদিন আগেই আবহাওয়া একেবারে পরিবর্তিত ছিল৷ ফলে একেক দিন একেক সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। আকাশের সৌন্দর্যের কথা তো আর কি বলবো। যখন আমি আমাদের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে রাস্তা থেকেই এই সৌন্দর্য দেখা যাচ্ছিল৷ এর সামনে একটি পুকুর ছিল। পুকুরের শেষ প্রান্তে থেকে এই সৌন্দর্য শুরু হয়ে যায়। যখন একেবারে মূল স্পট থেকে এই ফটোগ্রাফি করে নিলাম তখন খুব সুন্দর দেখা যাচ্ছিল৷ যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আশা করি আপনারাও এই ফটোগ্রাফিটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন৷
📸২নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই নয়নতারা ফুলটি একেবারে ভিন্ন ধরনের। আশা করি এরকম ফুল আপনারা আগে কখনো দেখেননি। এই প্রথম এরকম একটি ফুল দেখতে পেলেন। আমিও এই ফুলটিকে যখন প্রথম দেখতে পাই তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ একইসাথে ফুলটি যখন এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এটি ছোট আকৃতির হলেও এর সৌন্দর্য যেন অনেকটাই বেশি ছিল। এই ফুলের পাপড়িগুলোর শেষ প্রান্তে কিছুটা সাদা এবং গোলাপি রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এর মধ্যবর্তী স্থানে গাড়ো হয়ে গোলাপি রং দেখা যায়📸৩নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি আমাদের সকলেরই পরিচিত। এই ফুলের অনেকগুলো রং এবং অনেকগুলো আকার আকৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে একদম ভিন্ন ধরনের একটি আকৃতি শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়ি ছিল সেটি একেবারে ভিন্নভাবে এখানে দেখা যাচ্ছিল। এটি কিছুটা মাইকের মতো মনে হচ্ছিল। এর মধ্যবর্তী স্থানেও কিছুটা হলুদ রঙের ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল। যার ফলে বিভিন্ন রঙের সংমিশ্রণে ফুলটি খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল।
📸৪নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটি হলো একবারে সাদা একটি কসমস ফুল। আসলে এই কসমস ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। আজকে যে রংটি শেয়ার করলাম সেটি হলো সাদা রঙ৷ এই ফুলটি দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করছিল। সাদা রঙের হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল। একেবারে ভিন্নভাবে এটি এখানে দেখা যাচ্ছিল৷ একইসাথে এর মধ্যবর্তী স্থানেও ভিন্ন একটি জিনিস ছিল৷
📸৫নং ফটোগ্রাফি📸

এবার একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই পিটুনিয়া ফুলগুলো অনেক ধরনের হয়ে থাকে৷ প্রতিনিয়তই এর ভিন্ন ভিন্ন গঠন প্রকৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকেও একেবারে ভিন্ন একটি রঙ এবং ভিন্ন একটি ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সেগুলোর মধ্যে কিছুটা গোলাপি রঙ দেখা গেল। একইসাথে এই ফুলের যে দন্ডগুলো ছিল সে দণ্ডগুলোর মধ্যে কিছুটা কালো রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এই দুই রঙের সংমিশ্রণ এই ফুলটিকে অনেকটা সুন্দর করে তোলে📸৬নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটি একেবারে গোলাপি রঙের একটি ফুল। এখানে অনেকগুলো ফুল একসাথ হয়ে একটি গুচ্ছ আকারে গঠন করে রয়েছে। এই ফুলগুলো সাধারণত এভাবে গঠিত থাকে যা দেখে সকলে মুগ্ধ হয়ে যান। একইসাথে এগুলো ছোট ছোট পাপড়ি দ্বারা একটি বড় ধরনের ভুল গঠন করায় খুব সুন্দর দেখা যায়।
📸৭নং ফটোগ্রাফি📸

আবারও আমাদের সকলের পরিচিত একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তবে এই ফুলটি একটু ভিন্ন ধরনের। এর যে পাপড়িগুলো ছিল সেগুলো একেবারেই সাদা রঙের৷ সাদা রঙের পাপড়িগুলোর কারণে এই ফুলটিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। যখন অনেকগুলো ফুল একসাথে একটি গুচ্ছ তৈরি করে তখন এর সৌন্দর্য দেখে একেবারেই মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। একইসাথে সাদা রঙের হওয়াতে এই ফুলটিতে একটি অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে৷
।
।
লো।
ি


Comments