Serey is utilizing Blockchain technology

শীতকালে শুরু হওয়া প্রথম শীতল শুভেচ্ছা।

০শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু০


সবার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক এই কামনা করে লেখা শুরু করলাম।।


কয়দিন আগে, শীতকাল আসার আগেই হেমন্তকালের শীত আমাদের কাঁপিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসা শীত পালিয়েও গেল। কয়েকদিন পরেই শুরু হল শীতকাল।


শীতকালে শুরু হলো বসন্তকালের আমেজ। রোদের তীব্রতা ছিল কম, কুয়াশার অপ্রতুলতা, শিরশীরানি বাতাস, সব আবার হটাৎ বন্ধ হয়ে গেল।

সকালে তেজদীপ্ত সূর্য উঠতে শুরু করলো। সারাদিন তেজোময় থাকতো। আকাশ বাতাস সব স্বাভাবিক তাপে রেখে দিত। অর্থাৎ তাপমাত্রা মোটামুটি মানুষও প্রাণীকুলের সহনশীল ছিল।


আজ প্রায় শীতকালের প্রথম সপ্তাহ পেরিয়ে যেতে চলেছে। হঠাৎ করেই সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে আমাদের এলাকা। আজ সকাল সাড়ে সাতটা। এই ছবিগুলো ধারণ করা হলো। বাড়ির পাশে কুড়ি হাত দূরে বাড়ি গুলো আর দেখা যাচ্ছে না। শীতের তীব্রতাও অনেক বেশি। ঠান্ডা বাতাসের তীব্রতা আরো বেশি দেখা গেল। এটাই আসল শীতকাল এবং শীতকালের রূপ।

শীতকালে ঠান্ডা হবে, শীত হবে, কুয়াশায় সব ঢেকে যাবে, উত্তরের ঠান্ডা বাতাস সারাদেশ ছেয়ে যাবে এটাই স্বাভাবিক নিয়ম।

তাই আসুন আমরা শীত কালকে স্বাগত জানিয়ে, তার শীতের দেওয়া উপহারগুলো, শীতে শীতে ভোগ করতে থাকি।

ছবিগুলো আজ সকাল সাড়ে সাতটায় ধারণ করা।

উপভোগ করুন।











আমার জন্য সবাই দোয়া করবেন।

288.945 SRY$0.00
Bengali Community

Comments