"যতনে রতন মিলে" গ্রাম বাংলার অতি পরিচিত একটি প্রবাদ। যে প্রবাদটির সাথে আঞ্চলিকতার রয়েছে অনেক নিবিড় সম্পর্ক। আমাদের বাংলাদেশে আমরা যে যেখানেই থাকি না কেন? কমবেশি এ কথাটি হয়তো শুনেছি। গ্রামের মানুষজন যখনই কোন কাজের সফলতা পায় না কিংবা সফলতা পেয়ে থাকে তখনও এ প্রবাদটি ব্যবহার করতে থাকে। অর্থাৎ সফল ও ব্যর্থ দুই অর্থে এ কথাটি ব্যবহার করা হয়। সফলতা না পেলে বলে থাকে, কাজটি তোমার সঠিক হয়নি কিংবা তুমি যতন করতে পারোনি। আবার কাজটি সঠিক বা সফল হলে প্রশংসার সুরে বলা হয়, দেখো দেখো "যতনে রতন মিলে" ইত্যাদি ইত্যাদি।
"কথায় কথা আসে" এ কথাটিও একটি অতি প্রচলিত পুরাতন প্রবাদ। তাই আমারও কথায় কথায় এসেছে।
ছবিতে দেখতে পাচ্ছেন, এগুলো মালটা গাছের ছবি। যাতে কয়েকটি মালটা দেখা যাচ্ছে। অন্যান্য পাশে আরো মালটা ধরেছে।
"যতনে রতন মিলে" কথাটি কে পরিস্ফুটিত করে তুলেছে, এই মালটা চাষী পাশের বাড়ির এক বোন। তিনি তার বাড়ির উঠানে বেড়া দিয়া বেশ কিছু ফল ও ফুলের গাছ লাগিয়েছেন।
আমি দেখলাম,প্রায় সবগুলো গাছেই ফল এবং ফুল আছে। ওনার সকাল বিকাল পরিচর্যা দ্বারাই এ বাগানটিকে এতদূর এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
কথায় কথায় বাগানি বোন বলল, এবার বর্ষায় লাগানো হয়েছে এই গাছটি। পাশে আরও একটি গাছ রয়েছে সেটাতে এর চেয়ে বেশি মালটা ধরেছে ।ম্যাডাম, ইচ্ছে করলে আপনি এই গাছটিরও ছবি তুলতে পারেন । আমি হে গাছটিরও ছবি ধারণ করলাম।
যেহেতু এই মালটার গাছের ছবিটি আগে তুলেছি, তাই এটি প্রথমে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই পোস্টটি নিয়ে এসেছি। বলতে পারেন এটাও এক ধরনের আমার যত্ন বা যত্ন করে ছবি তোলা। যা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে পারছি।
তাই বলতে হয় "রোপন বপন পরিকল্পনা" যাই করেন না কেন? তাতে আপনার যত্ন থাকতে হবে ।তার প্রতি আপনার আদর থাকতে হবে। তার প্রতি আপনার যত্ন থাকতে হবে। ভালোবাসা থাকতে হবে। তাকে আদর দিতে হবে। স্নেহ দিতে হবে। মায়া করতে হবে। সবমিলিয়ে আপনি তাকে এগিয়ে নিলে, সেও একদিন আপনাকে কিছু ফেরত দেবে। অন্যথায় কোন কিছু থেকেই কোন কিছু ফেরত পাওয়ার আশা করাটা নেহায়েতই বোকামি।
সবাই ভাল থাকুন, যতন করে রতন ফেরত নিন ।এই কামনা করে আজ এখানেই -









আমার জন্য সবাই দোয়া করবেন।


Comments