Serey is utilizing Blockchain technology

অসুখ বিসুখের সময় ধৈর্য ধারণ করা একান্ত অপরিহার্য।

A
alim236



প্রিয় সাথী বৃন্দ,

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি, সুস্থ আছি। বিপদ- আপদ বা অসুখ- বিসুখ আল্লাহর পক্ষ থেকে আসে আর তা আমাদের জন্য রহমতস্বরূপ। এই বিষয় নিয়ে দুটি কথা আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।


আমরা মানুষ, আমাদের প্রত্যেকের কম বেশি বিপদ- আপদ ও অসুখ বিসুখ এসে থাকে বা আসবেই, এটাই স্বাভাবিক। আর এই বিপদ-আপদের সময়ে কিভাবে মোকাবেলা করব বা আমাদের করণীয় কি, সেই বিষয়ে কিছু কথা।


প্রথমেই আমরা একজন সাহাবীর ও তার স্ত্রীর গল্প তুলে ধরব। তাদের বিবাহ হয়েছে অনেক বছর ধরে কিন্তু স্ত্রী লক্ষ্য করল যে, তার স্বামীর কোন প্রকার বিপদ-আপদ বা অসুখ- বিসুখ হয় না। এই অবস্থা দেখে সাহাবীর স্ত্রী, সাহাবার সঙ্গে সংসার করবে না বলে মত প্রকাশ করে।




তখন তাদের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। একপর্যায়ে সাহাবা বললো, ঠিক আছে আমরা আমাদের নবীর কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলবো। আমাদের প্রিয় নবী যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এতে কি বল? তখন সাহাবার স্ত্রী বলল ঠিক আছে তাই হবে। তখন তারা দুইজন একসাথে রওনা দিল।


নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর বাড়ির কাছে গিয়ে সাহাবী পাথরের সাথে আঘাত লেগে পড়ে গিয়ে তার পা অনেকখানি কেটে গেল, রক্ত বের হতে থাকলো। তখন সাহাবার স্ত্রী, নিজের নতুন কাপড় ছিড়ে তার পা ব্যান্ডেজ করে দিল এবং রক্ত সমূহ মুছে দিল। তখন সাহাবা মনে মনে ভাবলো, কি ব্যাপার, সে এত পরিবর্তন হলো কিভাবে।




এই মুহূর্তেই সাহাবার স্ত্রী বলল চলো বাড়ি যাই। নবীর কাছে যেতে হবে না। আমি তোমার সংসার করবো। তখন সাহাবা বলল, তুমি সংসার করবে না বিধায় আজ কতদিন যাবৎ তুমি আমার সাথে ঝগড়া বিবাদ করিতেছ। আজকে নবীর বাড়ির কাছে এসেছি আর অল্প কিছু পথ রয়েছে, এখন তুমি এ কথা বলছো, কারন কি?


তখন তার স্ত্রী বলল তোমার প্রতি আল্লাহর রহমত ও দয়া রয়েছে, এই জন্যই, এখন সংসার করতে চাই। তুমি কি প্রিয় নবীর একটা হাদিস পড়ো নাই, যে কোন ব্যক্তির উপর কোন প্রকার অসুখ-বিসুখ বা বিপদ-আপদ যদি না আসে তবে, তার উপর আল্লাহর রহমত থাকে না অর্থাৎ অসুখ-বিসুখ বা বিপদ-আপদ ইত্যাদি যখন আমাদের উপর আসে তখন আল্লাহর রহমত সাথে সাথে আমাদের উপর বর্ষিত হয়।


আজ কতদিন যাবত তোমার সাথে আমি সংসার করি, কোনদিন তোমার উপর বিপদ-আপদ বা অসুখ-বিসুখ কিছুই দেখি নাই। তাই ভাবলাম তোমার উপর মহান আল্লাহ তাআলার কোন প্রকার দয়া-মায়া ও রহমত বর্ষণ করেন না। আর যার প্রতি দয়া- মায়া ও রহমত বর্ষণ করা হয় না, তার সাথে আমি সংসার কেমনে করি।




এই জন্যেই তোমার সাথে আমি সংসার করতে চাই নাই। কিন্তু যখন দেখলাম, তুমি পাথরের সাথে আঘাত পেয়ে রক্ত গড় গড় করে বের হচ্ছিল, তখনই আমি মনে করলাম আল্লাহর রহমতে ও দয়া তোমার উপর রয়েছে। অতএব সংসার করতে আর কোন সমস্যা নেই।


এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে, আসলে বিপদ- আপদ বা অসুখ-বিসুখ সবই আল্লাহর রহমত দয়া ও মায়ার ফসল। তাই আমাদের উচিত প্রত্যেকটি বিপদ-আপদ বা অসুখ-বিসুখে ধৈর্য ধারণ করতে হবে। তবে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ

3361.855 SRY$0.00
Bengali Community

Comments