বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।
মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই তার কাজ হল মহান আল্লাহতালা আদেশ এবং নিষেধ মেনে চলা এবং সেই আদেশ এবং নিষেধের মধ্যে মহান আল্লাহতালা বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা কর ভালোবাসো উপকার করতে থাকো।
তাই আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবো সহযোগে শীল হব এবং একজনের বিপদে আরেকজন আমরা এগিয়ে আসব। সব মানুষের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়াবো এবং বিপদ আপদে তার পাশে থাকবো এবং আমার হাত মুখ দ্বারা অন্যজনও বিপদগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখব। এই প্রত্যাশা রেখে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

