বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি।আজকে আমরা আলোচনা করব কিছু নীতি নৈতিকতা নিয়ে। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার একত্ববাদ প্রকাশ করার জন্য এবং তার অনুগত্য থাকার জন্য। কার একত্ববাদ প্রকাশ এবং অনুগত্য থাকার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন জীবনের নীতি নৈতিকতা ১০০% মেনে চলা। মহান আল্লাহতালা আমাদের যে নির্দেশ আদেশ এবং নির্দেশ দিয়েছেন তার মধ্যে অবশ্যই ন্যায় বিচার নীতি-নৈতিকতার কথা জোর দিয়ে বলেছেন। জীবনে নীতি যদি না থাকে নৈতিকতা যদি না থাকে তবে সে পাপাচারে লিপ্ত হবে। আর যদি নীতি নৈতিকতা থাকে তবে অবশ্যই সে মহান আল্লাহতালা নির্দেশিত পথে চলতে পারবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহতালার নির্দেশিত নীতি নৈতিকতার পথে চলতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর আদর্শকে জীবন দিয়ে মেনে নিতে হবে। আমার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনের দশায় নীতি-নৈতিকতার বাইরে কোন কাজ ছিল না। তিনি জিন্দেগীর প্রত্যেকটি কাজ প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ তা'আলা যা হুকুম করতেন এবং যা নিষেধ করতেন তাই প্রতিফলিত হয়েছে।
বর্তমান আমাদের পারিবারিক জীবনেও যদি লক্ষ্য করা যায় তবে দেখা যায় পরিবারের মধ্যে ভাই ভাইকে ঠকাইতেছে, বোন বোনকে ঠকাইতাছে, ভাইবোনকে ঠকাইতেছে, বাবা মা মেয়েদের ঠকাইতেছে, এমনকি ছেলেরা বোনদের ঠকাইতেছে। চারিদিকে শুধু মানুষ নীতি নৈতিকতা হীনতা পদ দুস্থ হয়ে চলছে। সর্বক্ষেত্রে দেখা যায় শুধু মানুষ মানুষকে ঠকানোর মধ্যে আনন্দ খুঁজে পায়। যেমন আমাদের দেশে বাবা সম্পতি বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়ে উভয় পাবে কিন্তু আমাদের বর্তমান সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি ভাইয়েরা দেয় না। কিছু মানুষ দেওয়ার মন মানসিকতা থাকলেও বলে বোন তো জমি চাই নাই দেবো কিভাবে। আবার অনেকে মনে করে বোন তো আমার বাড়িতে এসে খায় আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তবে তার সম্পত্তি দিতে হবে কেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বোন সম্প্রতি পাবে একথা সে মনেই করে না সে একথা জানেই না
অথচ মহান আল্লাহতালা কোরানুল কারীমে সম্পত্তির পূর্ণ বন্টন লিপিবদ্ধ করেছেন সূরা নিসার মধ্যে। যদি আমাদের সমাজে কেউ সম্পতি নিতে চায় তবে ভাই বোন ভাইয়েরা তো বাধা দেয়াই এছাড়াও পারিপার্শ্বিক যারা আছে তারা প্রবলভাবে বাধা দিয়ে থাকে। ভাই তো একটা মহাপাপ করল সাথে যারা তার সহযোগিতা করল তারাও মহা পাপে ভাগী হয়ে গেল। তাই আমাদের উচিত বন যা সম্পত্তি পাবে তা নির্দ্বিধায় মেপে বের করে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। জানিনা এই পন্থা কতদিনে বাস্তবায়ন হবে আমাদের সমাজ কোন দিন থেকে ভালো হবে তা আদৌ আমার জানা নেই তবে আল্লাহর কাছে আশা করি প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষ যেন আল্লাহর এই আইন বাস্তবায়নে কোন প্রকার বাধা না দেয় এবং সবাই এই আইন যেন মেনে চলে।
আজকের মত এখানেই শেষ করছি আগামীতে এনি আরো বিস্তারিত আলোচনা ক
রব ইনশাআল্লাহ।

Comments