বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।
আমাদের এই বাংলাদেশে শিক্ষার তিনটি অবস্থা রয়েছে একটি হল সরকারি শিক্ষাব্যবস্থা আরেকটি হলে এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা আর একটা হল নন এমপিও শিক্ষা ব্যবস্থা। সেই জায়গায় সবচাইতে বড় একটা অংশ রয়েছে এমপিও শিক্ষা ব্যবস্থা। এখানে প্রায় ৬ লক্ষ অধিক শিক্ষক রয়েছে স্কুল এবং কলেজ মিলিয়ে।
অর্থাৎ বাংলাদেশের প্রায় ৯৮% শিক্ষা ব্যবস্থা বেসরকারী শিক্ষার প্রতিষ্ঠানে হাতে। মাত্র 2% শিক্ষা ব্যবস্থা হল সরকারি শিক্ষা ব্যবস্থা। এত বৃহৎ অংশ হওয়া সত্ত্বেও এমপি ভুক্ত শিক্ষা ব্যবস্থার দিকে সরকার একটু তাকাও না। অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা বা এমপিও শিক্ষা ব্যবস্থা বলতে কোন ব্যবস্থা নেই সব সরকারি শিক্ষা ব্যবস্থা।
এম্পিয়ার শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের বেতন অত্যন্ত কম তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না একটা শিক্ষকের যদি অর্থনৈতিক মুক্তি না থাকে তবে প্রায় শিক্ষা পাঠদানের উপর একটা বিরাট প্রভাব পড়ে থাকে। যার ফলে শিক্ষক তার প্রকৃত শিক্ষা শিক্ষার্থীকে দিতে পারে না। তাকে অর্থনীতি মুক্তির জন্য বিভিন্ন দিকে দৌড়াতে হয়। তাই এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে এই মুক্তি দিতে পারে। আর এই মুক্তি দিলে অবশ্যই শিক্ষা উন্নয়ন হবেই হবে।
তাই এ ব্যাপারে দেশের জনগণ এবং সমস্ত শিক্ষক এবং সরকারকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে জাতির কারণে সফল উদ্যোগ নিতে হবে তবেই আমাদের দেশ উন্নয়ন হবে অর্থাৎ শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন শিক্ষার অবনয়ন এর দেশের অবনয়ন হয়ে থাকে। আমরা কামনা করি এদেশের শিক্ষা ব্যবস্থা জাতিকরণ হোক এবং শিক্ষিত জাতি গড়ার মূল ভূমিকা পালন করুক এবং দেশ উন্নয়ন হক এই আশা ব্যক্ত রেখে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

