বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি দয়া নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
সবচাইতে বেশি দয়া রয়েছে মহান আল্লাহ তায়ালার এরপরে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর। একজন মুসলিম হিসেবে প্রত্যেক মানুষেরই দয়া এই গুণ রাখা দরকার। ভালো গুণের পাশাপাশি দয়া একটা মহৎ ভালো গুণ। এই গুণ ছাড়া যেমন একজন মানুষ ভালো মানুষে পরিণত হতে পারে না।
মহান আল্লাহ তাআলার দয়া নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরি। সবচাইতে বেশি দয়াবান মহান আল্লাহ তায়ালা। তার দয়ার কোন শেষ নাই। তিনি এমন দয়ালু তাকে কেউ মানুক আর না মানুক তার আদেশ মানুক আর না মানুক তারপরেও তার দয়া তার উপর থেকেই যায় তারপর দয়া রেখে দেন। যেমন এই পৃথিবীতে মুসলিম বাদে আরও যত জাতি রয়েছে তারা তো মহান আল্লাহকে মানে না আল্লাহর হুকুম মানে না তারপরও তাদের রিজিক মহান আল্লাহতালা কখনোই বন্ধ করেন না তাদের অক্সিজেন বন্ধ করেন না তাদের পানি বন্ধ করেন না। তাদের প্রতি মহান আল্লাহতালার দয়া ও পরশ হয়ে তাদেরকে হায়াত পর্যন্ত বাঁচিয়ে রাখেন এবং সমস্ত নিয়ামতকে রিজিক পৌঁছে দেন।
মহান আল্লাহতালা যদি দয়া না করতেন মানা করতেন তবে আমরা কখনই বেঁচে থাকতে পারবো না তার দয়া এত যে যে দয়ার কারণে আমরা হাজারো নিয়ামতের মধ্যে ডুবে আছি কত সুন্দর সুন্দর ফল খাচ্ছি। কত মিষ্টি পানি পান করি। তাই আমাদের উচিত মহান আল্লাহতালার হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেওয়া তার আরাধনা করা।
এরপর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম দয়া ছিল অনেক। তিনি সবার প্রতি দয়াবান ছিলেন সবার প্রতি তারে দয়া রাখবেন এমনকি পশু পাখির প্রতিও তিনি খুব দয়াবান ছিলেন এমনকি তার প্রতিবেশীর প্রতিও দেওয়ান ছিলেন এমনকি কাফের মুশরিকদের দয়াবান ছিলেন।
তাই আমাদের উচিত মহান আল্লাহর থেকে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের থেকে আমাদের শিখতে হবে এবং প্রত্যেকটি জায়গায় আমরা এই দয়াবান হয়ে যাই। নিজ ফ্যামিলির উপরে দয়াবান হব প্রতিবেশীর উপর দয়াবান হব আত্মীয়-স্বজনের প্রতি দয়াবান হব দিনমজুরের প্রতি দয়াবান হব আমার অধীনস্থদের প্রতি দয়াবান হব। জীবের প্রতি দয়াবান হব। আমি যদি অন্যের প্রতি দয়াবান হই তবে মহান আল্লাহতালা আমার প্রতি দয়াবান হবেন আমি যদি অন্যের প্রতি কঠোর হই মহান আল্লাহতালা আমার প্রতি কঠোর হবেন।
তাই আসুন আমরা প্রত্যেকের উপর দয়াবান হয়। এই মহৎ গুণ অর্জন করি এবং আমার প্রত্যেকটি ক্ষেত্রে এটা প্রয়োগ করি। মহান আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করি প্রিয় নবীর শাফায়াতের দাবিদার হয়। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments