Serey is utilizing Blockchain technology

বর্তমানে দেশের প্রতি ভালোবাসার বাস্তব চিত্র।

A
alim236




বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


প্রিয় সাথী বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন জানিনা তবে আশা রাখি, আল্লাহর অপার মেহেরবানীতে আপনার সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ করোনা ও মেহেরবানীতে আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি। আজকে আমি দেশাত্ববোধ অর্থাৎ দেশকে ভালোবাসা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।


ভালোবাসা কথাটি ছোট্ট হলেও এর গভীরতা অনেক বেশি এবং অসীম বিস্তৃতি। ভালোবাসার বর্ণনা দিতে গেলে অনেক কিছু চলে আসে কিন্তু সেগুলো বলা সম্ভব হবে না এই স্বল্প পরিসরে। তাই আজকে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমতাবোধ, এই বিষয় নিয়ে কিছু কথা বলব।


আমরা বাঙালি, বাংলাদেশ আমার এবং আমাদের জন্মভূমি। আমরা মায়ের প্রতি যেমন ভালোবাসা পোষণ করে থাকি ঠিক তেমনি জন্মভূমির প্রতি তেমনি ধারণা পোষণ করা উচিত। তাইতো জন্মভূমির স্বাধীনতা রক্ষা করা অর্থাৎ সীমান্ত রক্ষা করা ঈমানী দায়িত্ব এবং কর্তব্য।


দেশে স্বাধীনতা যদি বিপন্ন হয় আর যদি দেশের মানুষ চুপ চাপ বসে থাকে তবে যারা যারা চুপচাপ বসে থাকবে তাদের ঈমান নেই বললেই চলে। এক কথায় দেশের সীমান্ত এবং স্বাধীনতা রক্ষায় রক্তের শেষ বিন্দু পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে না পারলে দেশের জন্য শহীদ হতে হবে। দেশের প্রতি এই ভালোবাসা শুধু যে সীমান্তরক্ষা বা দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করা তা নয়।


দেশের প্রত্যেকটি সম্পদের প্রতি দেশের প্রত্যেকটি মানুষের মমতা দরদ থাকা জরুরী। তেমনি থাকা জরুরী দেশের দেশীয় পণ্যের প্রতি নিজেদের ভালোবাসা। কিন্তু বর্তমানে দেখা যায়, আমাদের এই বাংলাদেশের আমলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটি মানুষ দেশের প্রতি ভালোবাসা দরদ মমতাবোধ নেই বললেই চলে। আমাদের দেশের পণ্য বাদে বিদেশি পণ্য কিনে থাকে। দেশের একটা সম্পদ নষ্ট হচ্ছে অথচ কেউ বলার নাই দেখান নাই।


যেমনঃ আমাদের দেশে আমলারা যারা আছে, তারা এদেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, শপিংমল ইত্যাদি তারা কিনে থাকে। এদেশের টাকা নিয়ে তারা সুইজারল্যান্ড এর সুইস ব্যাংকে জমা রেখে।


দেশের টাকা আত্মসাৎ করে আর সেই টাকা বিদেশে পাচার করে। তেমনি এদেশের মন্ত্রী, মিনিস্টার, এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি, গাড়ি, মিল ফ্যাক্টরি এমনকি টাকা পয়সা সুইস ব্যাংকে তারা জমা রাখে। এরা আসলে দেশকে ভালোবাসে না দেশের প্রতি দরদ এদের ভিতর নেই।


উদাহরণ হিসেবে একটা দেশের নাম বলা যেতে পারে তা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। যে দেশের প্রত্যেকটি নাগরিক দেশের প্রতি এমন ভালোবাসা দরদ মমতাবোধ তা বলে শেষ করা যায় না। তারা কখনই বিদেশ পণ্য ব্যবহার করে না, দেশীয় পণ্য থাকা অবস্থায়।


তারা আমলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি নাগরিক দেশের সম্পদ রক্ষায় আপ্রাণ চেষ্টা করে। অথচ আমাদের এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তে স্বাধীনতা অর্জনকারী দেশ হলেও এ দেশকে ভালোবাসার মতো মানুষ গুটি কয়েকজনই রয়েছে, অধিকাংশ মানুষ দেশকে লুটেপুটে খাবার চিন্তাভাবনা লালন করে।


বর্তমান বাংলাদেশের অবস্থা দেখলে অনেক মন খারাপ হয় কারণ আমাদের এই দেশ শস্য শ্যামলা ভরা নদীমাতৃক এবং অপার সম্ভাবনাময় একটা দেশ হওয়া সত্ত্বেও এ দেশ এখনো দারিদ্রতার ছাপ মুছে ফেলতে পারেনি। আগামী কতদিন লাগবে না লাগবে তা বলতে পারিনা ।


তবে এদেশ উন্নয়নে যাওয়া সঠিক দেশপ্রেমী ছাড়া সম্ভব হবে না। এদের যদি সঠিক ঈমানদারদের হাতে শাসনাভার কখনো আসে তবে আশা করা যায় এদেশ একদিন উন্নয়নের চরম শিখরে পৌছে যাবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই কামনা ও প্রত্যাশা রেখে আজকের মত এখানেই শেষ করছি , আল্লাহ হাফেজ

4558.175 SRY$0.00
Bengali Community

Comments