বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।
টাকায় মানুষের সুখ শান্তি সফলতার প্রতীক, এ কথার বিশ্বাস সবাই করে না। যারা করে তারাই টাকার কাছে হার মানে। টাকাকে যারা বড় মনে করে তারা এই টাকার জন্য নীতি নৈতিকতা বিচার বিশ্লেষণ সবকিছু মুহূর্তের মধ্যে বিসর্জন দিতে থাকে। তারা টাকার মহে পড়ে যে কোন অপরাধ করতে দ্বিধাবোধ করে না। সে এমনও হয়ে যায় যে তার আপন ছেলে মেয়ে বউ বাচ্চা মা-বাবার সাথে অন্যায় করতে দ্বিধাবোধ করে না। কিসের আপন আর কীসের পর তার কাছে আপন পর বলতে কিছুই থাকে না শুধু আপন থাকে তার টাকা।
তাইতো আমাদের দেশে দুর্নীতি শীর্ষ অবস্থান করা একটি দেশ এর কারণ হলো রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষ শুধু টাকার পিছনে দৌড়ায় টাকাকেই বড় মনে করে টাকা হালাল না হারাম এই চিন্তা তাদের ভিতর নেই এদের সংখ্যাই সবচাইতে বেশি। আর যারা টাকাকে তুচ্ছ মনে করে নিজের নীতি নৈতিকতা হালাল-হারাম সবচাইতে বড় তাদেরকে টাকা কিছুই নয়। তারা লক্ষ কোটি টাকা হলেও তারা তার নীতি নৈতিকতা এবং হালাল-হারাম বিসর্জন দিতে পারে না। এক টাকা পকেটে আসলেও তার হিসাব করে যে এই টাকাটা আমার হালাল না হারাম। যদি হারাম হয়ে থাকে তবে নির্দেশ দাও এড়িয়ে চলতে তারা কোন প্রকার সংকোচ বোধ করে না বা কোন প্রকার দ্বিতীয়বারও ভাবেনা। এর মূল কারণ হলো তারা আখিরাতকে চরমভাবে বিশ্বাস করে মহান আল্লাহতালাকে একমাত্র পূর্বপুরুষ স্বীকার করে ���বং প্রিয় নবী হযরত মুহাম্মদ সঃ এর আদর্শ মনে প্রাণে গ্রহণ করে এবং তারা আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাশরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই বিশ্বাসই তাদেরকে সমস্ত অন্যায় অপরাধ কাজ করতে বেঁচে রাখে।
আসুন আমরা টাকাকে ভালবাসি কিন্তু হারাম উপায়ে নয় হালাল উপায় আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

