মন্দ মানুষের ভিড় ।

alim236

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।


প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।





মন্দ মানুষের ভিড়


আমরা সমাজে বসবাস করি, আমরা সামাজিক জীব। এই সমাজ ভালো-মন্দ দুই ভাবে গড়ে ওঠে। সমাজে যেহেতু মূল কারিগর মানুষ সেক্ষেত্রে মানুষ যদি ভাল হয় সমাজ ভালো হবে আর সমাজ ভালো হলে জাতি ভালো হবে জাতি ভালো হলে উন্নয়নের শিখরে আহরণ করা যাবে।



কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে অধিকাংশ মন্দ মানুষের ভিড়। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শুধু মন্দ মানুষের বেশি আনাগোনা। এর মধ্যে যে ভাল মানুষ নাই এমন বলা যাবে না অনেক মানুষও ভালো রয়েছে যা একেবারেই অপ্রতুল। যারা কখনোই সমাজে ভালো ভূমিকা রাখতে খুব কষ্টকর হয়।



তবে আমরা যদি একটি সমাজে ভালো মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করতে পারে তবে মন্দ অটোমেটিক দূর হয়ে যাবে। অর্থাৎ আলো যখন আসে তখন অন্ধকার অটোমেটিক দূরে চলে যায়। তেমনি ভাবে আমাদের সমাজে যদি ভালো মানুষ গড়ে তুলতে পারি তাহলে সমাজে অন্যায় অবিচার হত্যা রাহাজানি যত রকমের অপরাধ রয়েছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।


তাই আমাদের উচিত আমাদের সন্তানাদিকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেওয়া এবং সুশিক্ষায় শিক্ষিত করে তোলা যেন তারা সমাজের শিক্ষা দূর করতে পারে সমাজের অপরাধগুলো দূর করতে পারে। বাচ্চা মানুষ করতে সজাগ দৃষ্টি অবশ্যই রাখতে হবে।


এ ব্যাপারে সমাজের ভেতর বিভিন্ন মন্দ কাজের কুফল গুলো বেশি বেশি আলোচনা করা এবং সেখান থেকে বের হওয়ার উৎসাহ প্রদান করা। আসুন আমরা একটা ভালো ছেলে উপহার দেই আর সেই সঙ্গে আমরা আপনার চেষ্টা করি সময় যে মন্দ যেন দূর হয়ে যায় আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

0.000 SRY
Bangladesh
Write your comment...

Comments