বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।
মানুষ সমাজবদ্ধ জীব। একে অপরের সঙ্গে মিলেমিশে, সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জীবন কাটানোই মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে, যাদের আচরণ অন্যের জীবনে শান্তির পরিবর্তে অশান্তি নিয়ে আসে। তারা নিজেরা যেমন অশান্তিতে থাকে, তেমনি আশপাশের মানুষকেও অশান্তিতে রাখে। এ ধরনের মানুষের কারণে পরিবারে, কর্মক্ষেত্রে, প্রতিবেশীদের মধ্যে এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই বলা যায়, হুশকম মানুষের জ্বালা অনেক বেশি।
হুশকম মানুষ সাধারণত অন্যের ভালো দেখতে পারে না। কেউ একটু উন্নতি করলে, সম্মান পেলে, ভালো বাড়ি করলে, ভালো ব্যবসা করলে কিংবা মানুষের কাছে প্রশংসা পেলে তাদের মনে অস্বস্তি তৈরি হয়। তারা সরাসরি নিজের কষ্ট প্রকাশ না করে নানা ধরনের কথা বলে, সমালোচনা করে অথবা অন্যের ভালো কাজকে ছোট করে দেখানোর চেষ্টা করে। অন্যের সুখ তাদের কাছে আনন্দের বিষয় না হয়ে বরং ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়।


