সে কোন দায়িত্বে এবং কর্তব্য যদি সঠিকভাবে পালন না হয়।।

alim236

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।



প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।


বর্তমান সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। আর এই আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটার পিছনে প্রধান দায়ী হলো স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে না তাকিয়ে শুধু সংসদে বিভিন্ন আইন এবং সংবিধান নিয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যায় মেতে আছেন। অর্থাৎ তার যে কাজ সে কাজ বাদ দাও অন্য কাজে ব্যস্ত রয়েছেন।


প্রতিনিয়ত যদি আমরা পত্রিকার দিকে তাকায় অনলাইন পত্রিকা দিকে তাকায় এবং খবরের দিকে তাকায় তবে দেখা যায় হত্যা, চাঁদাবাজি ছিনতাই, এরকম হাজারো অপরাধ চোখের সামনে ভেসে ওঠে। এরমধ্যে সবচাইতে বেশি হচ্ছে চাঁদাবাজি এবং ছিনতাই।


এ ব্যাপারে আমাদের দেশের কোন কঠোর আইন প্রয়োগ নেই বিধায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরকার একেবারে উদাসীন। তা আসলে কি দায়িত্ব পেয়েছে আর কি দায়িত্ব পালন করছে এই বিষয়টাই তারা বোঝে না। এই না বোঝার কারণ হলো তাদের দায়িত্ব হীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় না।


তাই আমাদের দেশের সরকার অর্থাৎ সরকার প্রধানের কাজ হবে প্রত্যেকটি মন্ত্রী এমপির কাজের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা। যদি জবাব দিতাম নিশ্চিত করা যায় তবে অবশ্যই তারা নিজেদের দায়িত্ব পালন করতে অবশ্যই সশ্রেষ্ঠ হবেন।


সর্বোপরি বলা যায় যে আমাদের দেশে আসলে দেশ প্রেমের অভাব। দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো দেশের প্রতি যদি মায়া মমতা থাকতো দেশকে যদি অন্তর দিয়ে ভালবাসত তবে অবশ্যই দেশের প্রত্যেকটি দায়িত্ব এবং কর্তব্য অক্ষর অক্ষরে পালন করত। এ ধরনের লোককে বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করা দরকার কারণ তারা দেশকে ভালোবাসে না দেশের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে না। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

2432.704 SRY
Bangladesh
Write your comment...

Comments